নেইমারের রিয়ালে যাওয়ার খবর উড়িয়ে দিলেন তার বাবা

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০১৭, ১৯:২২আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৯:২২

বাবার সঙ্গে নেইমার হঠাৎই স্প্যানিশ মিডিয়ায় শোনা যায় খবরটি। মাত্রই দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে যিনি নাম লেখালেন প্যারিস সেন্ত জার্মেইয়ে, সেই নেইমার তিন মাস না হতেই কেন দল পাল্টাবেন? প্রশ্নটা আরও জটিল হয় দলের নামটা রিয়াল মাদ্রিদ হওয়ায়। যদিও পিএসজিতে মাঠের বাইরের সময়টা ভালো না কাটায় দানা বাধছিল গুঞ্জনটা। ‘ফক্স স্পোর্টস ব্রাজিল’কে দেওয়া সাক্ষাৎকারে এই গুঞ্জনকে উড়িয়ে দিলেন নেইমারের বাবা। নেইমার সিনিয়র ছেলের রিয়ালে যাওয়ার বিষয়টি নিয়ে কথাই বলতে চাননি।

কথা বলবেনই বা কী করে। বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন নেইমার মাত্র মাসকয়েক হলো। এর মধ্যেই দল পাল্টানোর কথা ওঠায় নেইমার সিনিয়র কিছুটা বিরক্তও, ‘এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? যে জিনিসের কোনও ভিত্তিই নেই, সেটা নিয়ে কোনও কথা বলা যায় না।’ ‘ফক্স স্পোর্টস ব্রাজিল’-এর প্রশ্নের উত্তরে প্রশ্ন ছুড়ে দিলেন নেইমারের বাবা, ‘ও কিভাবে রিয়াল মাদ্রিদে যাবে? এটা কোন ধরনের প্রশ্ন?’

রিয়ালে যাওয়ার পথ অবশ্য একেবারে বন্ধ করে দেননি নেইমার সিনিয়র। তবে আপাতত মাদ্রিদ ইস্যুতে কোনও মন্তব্য করতে রাজি নন তিনি, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোনোভাবে চিন্তাই করতে পারি না (রিয়ালের সঙ্গে নেইমারের চুক্তি)। এটা অসম্ভব। সামনের পাঁচ-ছয় বছরে আমি এই আলোচনা নিয়ে কোনও কথা বলতে পারব না।’

কথাটা শেষ করেই আবার বলতে শুরু করলেন, ‘নেইমারের সঙ্গে প্যারিস সেন্ত জার্মেইয়ের চুক্তিটা লম্বা সময়ের, যেটা মাত্রই শুরু হয়েছে। এখন এই চুক্তির তিন মাস যেতে না যেতেই ওর দলবদলের কথা উঠেছে। মানুষজনের এই ধরনের কথার উত্তর দেওয়াটা সত্যি কঠিন।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম