বিশাল জয়ে শেষ ষোলোতে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০১৭, ০২:৩৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১১:০৯

কোপা দেল রে’র শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা ড্র করলেও চলতো, এমনকি ২-০ গোলে হারলেও বার্সেলোনা চলে যেত কোপা দেল রে’র শেষ ষোলোতে। ‘পুঁচকে’ রিয়াল মুর্সিয়ার বিপক্ষে এই হিসাবে থাকবে কেন কাতালান জায়ান্টরা! ঘরের মাঠে তাদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। প্রথম লেগ ৩-০ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৮-০ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে নাম লিখিয়েছে এরনেস্তো ভালভারদের দল।

মুর্সিয়ার মাঠ থেকে প্রথম লেগ ৩-০ গোলে জিতে ফেরায় শেষ ষোলোতে এক পা দিয়ে রেখেছিল বার্সেলোনা। বুধবার দিবাগত রাতে বাকি কাজটা শেষ করেছে ৫-০ গোলের বড় জয়ে। ন্যু ক্যাম্পে গোলোৎসবে নাম লিখিয়েছেন পাকো আলকাসের, জেরার্দ পিকে, আলেক্স ভিদাল, দেনিস সুয়ারেস ও হোসে আরনিস।

প্রথম লেগ সুবিধাজনক জায়গায় শেষ করায় মূল একাদশকে প্রায় সবাইকে বিশ্রাম দিয়েছিলেন ভারভারদে। নিষেধাজ্ঞার কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে না খেলায় একাদশে ছিলেন পিকে। নেলসন সিমেদোকেও রেখেছিলেন একাদশে। এ দুজন বাদে একরকম ‘বি’ দল নিয়ে মাঠে নামলেও মুর্সিয়ার বিপক্ষে বড় জয় পেতে কোনও অসুবিধা হয়নি বার্সেলোনার।

১৬তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন আলকাসের। বক্সের ভেতর থেকে হেড থেকে গোল করেন এই স্ট্রাইকার। প্রথমার্ধ অবশ্য ওই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছিল বার্সেলোনাকে। তবে দ্বিতীয়ার্ধে ‘আসল’ রূপ নিয়ে ফেরে তারা। ৫৬ মিনিটে ভিদালের পাস ধরে ছোট বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন পিকে। মিনিট চারেক পর এবার স্কোরশিটে নাম তোলেন ভিদাল নিজেই। সিমোদোর ক্রস বক্সের ভেতর থেকে হেড করে জালে জড়িয়ে ব্যবধান নিয়ে যায় ৩-০তে।

৭৪ মিনিটে দেনিস সুয়ারেসের গোলটা হয়েছে অসাধারণ। সের্হিয়ো রবার্তোকে পাস দিয়ে ঢুকে পড়েন তিনি মুর্সিয়ায় বক্সে, স্প্যানিশ মিডফিল্ডার দেওয়া ফিরতি বল ধরে বল জড়ান জালে। এই সুয়ারেসের পাস থেকেই বার্সেলোনার পঞ্চম গোলটি করেন আরনিস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম