বেল কবে ফিরবেন, জানেন না জিদান

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৭, ২০:৩৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ২০:৩৭

গ্যারেথ বেলের সঙ্গে জিনেদিন জিদান লা লিগায় খুব একটা ভালো সময় কাটছে না রিয়াল মাদ্রিদের। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান ৮ পয়েন্টের। লিগের সবশেষ ম্যাচে ঘরের মাঠে মালাগার বিপক্ষে ৩-২ গোলে জিতলেও ঘাম ঝরাতে হয়েছে অনেক। সামনে তাদের আরেকটি কঠিন পরীক্ষা, শনিবার রাতে অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে নামতে হবে জিনেদিন জিদানের দলকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেই গ্যারেথ বেল। নতুন করে চোট পেয়েছেন ওয়েলস তারকা। ঠিক কবে মাঠে ফিরবেন তিনি, সেটা বলতে পারেননি রিয়াল মাদ্রিদ কোচ।

মঙ্গলবার কোপা দেল রে’র শেষ ষোলো নিশ্চিত করে রিয়াল। ফুয়েনলাব্রাদার সঙ্গে ঘরের মাঠের দ্বিতীয় লেগ ২-২ গোলে ড্র করলেও ৪-২ অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠে যায় ‘লস ব্লাঙ্কোস’। ওই ম্যাচে ৬২ মিনিটে বদলি হয়ে মাঠে নামেন বেল। কাফ ও কুঁচকির ইনজুরিতে প্রায় দুই মাস মাঠের বাইরে কাটিয়ে ফিরতে না ফিরতেই আবার নতুন করে চোটে পড়েছেন তিনি। নতুন এই চোট জিদান ‘সামান্য’ উল্লেখ করলেও ওয়েলস তারকার ফেরার সময়টা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

বেলের নতুন ইনজুরি প্রসঙ্গে শুক্রবার সংবাদ সম্মেলনে জিদান বলেছেন, ‘আমার মনে হয় না এটা কোনও মানসিক সমস্যা, খুব সামান্য একটা ইস্যু, ভয়ঙ্কর কিছু না। তবে লম্বা সময়ের জন্য যখন ও বাইরে ছিল, সেটা খুব কঠিন ছিল।’ সঙ্গে যোগ করেছেন, ‘আশা করছি সমস্যা শুধুই ওর শারীরিক, এবং সেটা সামান্য। সমস্যাটা ওর কাফে, আর আমরা কোনও ঝুঁকি নিতে চাই না।’

তাহলে বেলের ফিরতে কতদিন লাগবে? সেটা নির্দিষ্ট করে বলতে পারেননি জিদান, ‘সবকিছু নির্ভর করছে ওর ওপর, আমি ফেরার কোনও তারিখ দিতে পারব না। আশা করছি সামনের সপ্তাহে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম