হঠাৎ আবাহনী ছাড়লেন দ্রাগো মামিচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ২০:৩৮

থাই ক্লাব চাইনাট হর্নবিলে যোগ দিয়েছেন মামিচ প্রিমিয়ার ফুটবল লিগের মাঝপথে শেখ জামাল ছেড়ে ‘উধাও’ হয়ে গিয়েছিলেন নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি। ঢাকায় নিজের ফ্ল্যাট ছেড়ে লন্ডনে ফিরে গেছেন তিনি। এই রেশ কাটতে না কাটতেই আফুসির পথ অনুসরণ করলেন ঢাকা আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ। ২২ নভেম্বর ঢাকা মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলার পর ঢাকা ছেড়েছেন এই কোচ। ছুটি কাটানোর কথা বলে গেলেও ক্রোয়েশিয়ান এই কোচ খুঁজে নিয়েছেন নতুন ক্লাব। মামিচের নতুন ঠিকানা থাইল্যান্ডের ক্লাব চাইনাট হর্নবিল।

গত বৃহস্পতিবার মামিচের নতুন ঠিকানার কথা জানা গেছে। থাইল্যান্ডের প্রিমিয়ার লিগে সদ্য ওঠা চাইনাট হর্নবিলে যোগ দিয়েছেন এই ক্রোয়েশিয়ান কোচ। দলটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে তার। এর অর্থ হলো প্রিমিয়ার লিগে আবাহনীকে কোচ ছাড়াই খেলতে হবে এখন।

আসলে আফুসির মতো ‘হঠাৎ’ চলে গেলেও মামিচের সঙ্গে আবাহনীর আনুষ্ঠানিক চুক্তি নভেম্বরেই শেষ হয়েছে। মৌখিকভাবে লিগের বাকি ম্যাচ ও এএফসি কাপে দলের দায়িত্ব পালন করার কথা ছিল তার। কিন্তু থাইল্যান্ডে নতুন প্রস্তাব পাওয়ায় আবাহনীর সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানোর প্রয়োজন মনে করেননি তিনি।

ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু শনিবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মামিচের সঙ্গে আমাদের চুক্তি নভেম্বরেই শেষ হয়েছে। তবে তিনি লিগের বাকি ম্যাচ ও এএফসি কাপে দলের দায়িত্ব পালন করে যাবেন, এমনই কথা ছিল। কিন্তু ছুটির কথা বলে থাইল্যান্ডে নতুন ক্লাবে যোগ দেওয়ায় আমরা হতবাক।’ সঙ্গে যোগ করলেন, ‘এখন লিগের বাকি ম্যাচগুলোতে সহকারী যারা আছেন, তারাই আবাহনীর দায়িত্ব পালন করে যাবেন। এএফসি কাপের আগে নতুন করে বিদেশি কোচ আসতে পারে।’

থাইল্যান্ডের ক্লাবে যোগ দেওয়া মামিচ ব্যক্তিগত কারণ দেখিয়ে আবাহনীর সঙ্গে চুক্তি বাড়াননি বলেও নিশ্চিত করেছেন রুপু, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আমাদের সঙ্গে চুক্তি বাড়াতে চাননি। ঢাকা থেকে চলে যাওয়ার পর শেষ মুহূর্তে এক বার্তায় নিজের অপারগতার কথা বলেছেন। তবে তার এভাবে চলে যাওয়াটা ঠিক হয়নি। আমাদের কাছে বললে সম্মানের সঙ্গে চলে যেতে দিতাম তাকে।’

আবাহনীর অভিজ্ঞ মিডফিল্ডার প্রাণতোষ বলেছেন, ‘কোচের জামা-কাপড় সবই তো তার ‍রুমে পড়ে আছে। এভাবে তিনি চলে যাবেন, বুঝতে পারিনি।’

জর্জ কোটানের উত্তরসূরি ছিলেন দ্রাগো মামিচ। এএফসি কাপে মোহনবাগানের সঙ্গে ড্র কিংবা বেঙ্গালুরুকে হারিয়েছে আবাহনী তার অধীনে। এছাড়া ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে তার। বর্তমানে লিগে আবাহনী ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম