অ্যাথলেটিকের মাঠে রিয়ালের হতাশার ড্র

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৭, ০৪:১৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ০৪:২১

অ্যাথলেটিকের বিপক্ষে সুযোগ নষ্টের খেসারত দিলেন রোনালদো রিয়াল মাদ্রিদের গোল করার সক্ষমতা আরও একবার প্রশ্নবিদ্ধ হলো। লা লিগায় শনিবার অ্যাথলেটিক বিলবাওর মাঠে গোলশূন্য ড্র করেছে চ্যাম্পিয়নরা।

ভুগতে থাকা অ্যাথলেটিকের বিপক্ষে স্যান মেমেসে হতাশাজনক ড্রর দিন রিয়ালের ‍দুঃখ আরও বাড়িয়ে দিয়েছে সের্হিয়ো রামোসের লাল কার্ড। তাছাড়া শীর্ষস্থানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিন আগের ম্যাচে সেল্তা ভিগোর মাঠে বার্সা ড্র করায় রিয়ালের সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান ছয়ে কমানোর। কিন্তু জিততে না পারায় দুই দলের মধ্যে দূরত্ব থাকলো ৮ পয়েন্টের। আর এ ড্রয়ে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের পেছনে পড়তে হয়েছে রিয়ালকে। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেতিকো, আর রিয়াল ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে। বার্সা ৩৬ পয়েন্টে সবার উপরে।

শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রামোস প্রথমার্ধে সুযোগ হাতছাড়া হওয়ার জন্য দায়ী ক্রিস্তিয়ানো রোনালদো ও টনি ক্রুস। মাত্র ৮ মিনিটে করিম বেনজিমার শট পোস্টে না লাগলে প্রতিদ্বন্দ্বিতা ভিন্ন হতো। অক্টোবরের পর প্রথম লা লিগায় নেমে রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস তার জায়গা পাকা করে ফেললেন অ্যারিৎজ আদুরিজের দুর্দান্ত হেড ঠেকিয়ে। কিছুক্ষণ পর রোনালদো ও ক্রুসকে রুখে দিয়ে রিয়ালকে পাল্টা জবাব দেন অ্যাথলেটিক গোলরক্ষক কেপা অ্যারিজাবালাগা।

খেলার ২০ মিনিট বাকি থাকতে রোনালদোর বাঁ পায়ের শক্তিশালী ভলি অল্পের জন্য অ্যাথলেটিকের জালে জড়ায়নি। ওই শট গোলবারের পাশ দিয়ে গেলেও প্রতিপক্ষকে চেপে ধরার অনুপ্রেরণা খুঁজে পায় রিয়াল। কিন্তু তারা বড় ধরনের ধাক্কা খায় ৮৬ মিনিটে আদুরিজকে কনুইয়ের ধাক্কা দিয়ে রামোস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে। নাক ভাঙার পর মুখোশ লাগিয়ে কেবলই ম্যাচে ফিরেছিলেন স্প্যানিশ ডিফেন্ডার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম