সিলভার গোলে ম্যানসিটির ঘুরে দাঁড়ানো জয়

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৭, ০১:২৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ০১:৩০

গোল উদযাপন করছেন সিলভা এই সপ্তাহে ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করেছেন ডেভিড সিলভা। সেটা তিনি উদযাপন করলেন গুরুত্বপূর্ণ গোলে। তার লক্ষ্যভেদে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে সিটিজেনরা।

রবিবার ম্যানসিটির জয়টি ছিল প্রিমিয়ার লিগে টানা ১৩তম। লিগের এক মৌসুমে টানা জয়ের সর্বকালের সেরা রেকর্ডে আর্সেনাল ও চেলসির পাশে বসলো পেপ গার্দিওলার শিষ্যরা।

প্রথমার্ধের পারফরম্যান্স শঙ্কা জাগিয়েছিল গার্দিওলার মনে। অ্যাঞ্জেলো ওগবোনার ৪৪ মিনিটের গোলে পিছিয়ে পড়ে তার দল। দ্বিতীয়ার্ধে ফিরে সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্দি ৫৭ মিনিটে সমতা ফেরান। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে কেভিন ডি ব্রুয়েনের চিপ ক্রস থেকে ভলিতে জয়সূচক গোল করেন সিলভা।

১৫ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানইউ ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। আগামী সপ্তাহে ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হবে দুই দল। ৮ পয়েন্টের ব্যবধান কমিয়ে ইউনাইটেড শিরোপা দৌড়ে ফিরবে নাকি সিটিজেনরা শীর্ষস্থান আরও মজবুত করে চ্যাম্পিয়ন হওয়ার পথ মসৃণ করবে? উত্তর মিলবে আগামী রবিবার ওল্ড ট্রাফোর্ডে লড়াই শেষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম