এমেকা ইস্যুতে সময় নিচ্ছে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ২০:৩১আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২০:৪১

এমেকা ইউজিগো এমেকা ইউজিগো-মোহামেডান ই্স্যুতে বিপাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফা থেকে আগেই কঠোর বার্তা ছিল- মোহামেডানকে নির্ধারিত জরিমানার টাকা তো দিতেই হবে, পাশাপাশি প্রিমিয়ার লিগ থেকে দলটির ৩ পয়েন্ট কাটার নির্দেশ দেওয়া হয়েছিল বাফুফেকে। বৃহস্পতিবার হয়েছে বাফুফের লিগ কমিটির সভা। বৈঠক শেষে জানানো হয়েছে, এমেকার বিষয়ে নতুন করে ফিফার সঙ্গে যোগাযোগ করা হবে। ক্লাবের হয়ে বাফুফেই যোগাযোগ করবে, অন্তত জরিমানার টাকা পরিশোধ করে পয়েন্ট কাটার হাত থেকে যেন রেহাই পাওয়া যায়।

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছেন, ‘আসলে ফিফা-এএফসির গাইড লাইনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলে। মোহামেডানের সঙ্গে বাফুফের আলোচনা চলছে। টাকাটা আমরা কত দ্রুত দিতে পারি, সেদিকেই দৃষ্টি দিতে হবে। চিঠির ব্যাপারে আপনারা সবকিছু জানেন। তাদের পাওনা বা কোনও পেনাল্টি যদি হয়ে থাকে, টাকা দিয়ে যেন ক্লাব তার দায়িত্ব শেষ করতে পারে।’ সঙ্গে যোগ করলেন, ‘পরবর্তী পর্যায়ে পয়েন্ট কর্তন যাতে না যায়, সে ব্যাপারে আমি আমার অফিসকে বলেছি কথা বলে এটাকে কোনোভাবে শেষ করা যায় কিনা।’

মোহামেডানকে পয়েন্ট হারানোর হাত থেকে বাঁচানোর চেষ্টা যে বাফুফে বেশ ভালোভাবেই করছে, সেটা বোঝা গেল সালাম মুর্শেদীর এই কথায়, ‘যেহেতু আমাদের সভাপতির এএফসি ও ফিফায় ভালো অবস্থান আছে, তাছাড়া ফিফায় আমাদের একজন সদস্যও আছেন- কিরণ ম্যাডাম, তাদের অনুরোধ করেছি এ ব্যাপারটায় আরেকটু আলোচনা করতে। সেখানে যেন আমরা আর্থিক পেনাল্টি দিয়ে পরিত্রাণ পেতে পারি।’

উল্লেখ্য, ২০১২ সালে মোহামেডানের কোচ ছিলেন এমেকা ইউজিগো। তবে পুরো মৌসুম থাকতে পারেননি নাইজেরিয়ার সাবেক তারকা ফুটবলার, পাননি বকেয়া বেতনও। ১৯৯৪ বিশ্বকাপে খেলা এমেকা শেষ পর্যন্ত ফিফার দ্বারস্থ হয়েছিলেন, রায়ও হয়েছিল তার পক্ষে। এমেকাকে বকেয়া ২২ হাজার ডলার দিতে মোহামেডানকে নির্দেশ দিয়েছে ফিফা, পাশাপাশি চলমান প্রিমিয়ার ফুটবল লিগ থেকে ঐতিহ্যবাহী দলটির তিন পয়েন্ট কেটে নিতেও বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম