নিজেকে সর্বকালের সেরা দাবি রোনালদোর

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৭, ১০:৫৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১১:১৬

নিজেকে সর্বকালের সেরা দাবি রোনালদোর পেলের চোখের সময়ের সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। জিনেদিন জিদান কিংবা রবার্তো কার্লোসের মতো কিংবদন্তিও সেরা মানেন পর্তুগিজ তারকাকে। তবে রোনালদো তো নিজেকে নিয়ে গেলেন আরও উঁচুতে। শুধু ‘সেরার’ কাতারে আটকে থাকলেন না রিয়াল মাদ্রিদ তারকা, পঞ্চম ব্যালন ডি’অর জেতার পর সর্বকালের সেরা ফুটবলার হিসেবেই দাবি করলেন নিজেকে।

আরও একবার লিওনেল মেসিকে পেছনে ফেলে ফু্টবলের সবচেয়ে মর্যাদার ট্রফি ব্যালন ডি’অর হাতে তুলেছেন রোনালদো। এ নিয়ে পঞ্চমবার জিতলেন ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর দেওয়া পুরস্কারটি। মেসির সমান ব্যালন ডি’অর জিতে পর্তুগিজ তারকার দাবি, নিজের চেয়ে ভালো আর কাউকে চোখে পড়েনি তার। ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর ঘোষণা, ‘আমিই সর্বকালের সেরা খেলোয়াড়।’

সবার প্রতি শ্রদ্ধা রেখেই নিজেকে এমন উঁচুতে তুলেছেন রোনালদো, ‘সবার পছন্দের প্রতি শ্রদ্ধা আছে আমার, তবে সত্যি বলতে আমার চেয়ে ভালো আর কাউকে দেখিনি। আর এটা আমি সবসময়ই ভেবে এসেছি। যেটা আমি করতে পারি, সেটা আর কোনও ফুটবলার করতে পারে না।’ অন্যদের সঙ্গে নিজের পার্থক্যটাও তুলে ধরেছেন তিনি, ‘আমার মতো পরিপূর্ণ খেলোয়াড় আর কেউ নেই। আমি দুই পায়েই খেলতে পারি, আমার গতি আছে, শক্তি আছে, ভালো হেড করতে পারি; আমি গোল যেমন করতে পারি, তেমনি গোল করাতেও পারি।’

মেসির সঙ্গে তার তুলনা চলে সবসময়। কে সেরা- সেই আলোচনা ঝড় তোলে ফুটবলের অলিগলিতে। প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার পার্থক্যটা দেখিয়ে আরও একবার সেরা নিজেকে সেরা দাবি পর্তুগিজ তারকার, ‘অনেক মানুষ আছে যারা নেইমার কিংবা মেসির কথা বললেন। কিন্তু আমি আপনাকে বলছি, তাদের কেউই আমার মতো পরিপূর্ণ খেলোয়াড় নয়। আমিই সেরা।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম