রোনালদোর জোড়ায় রিয়ালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৭, ২৩:০৭আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ০০:০১

পাঁচটি ব্যালন ডি’অর নিয়ে রোনালদোর ফটোসেশন পঞ্চম ব্যালন ডি’অর নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের সামনে হাজির হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। রেকর্ড স্পর্শ করা সোনালি রঙয়ের পুরস্কার নিয়ে খানিকক্ষণ ফটোসেশন করলেন তিনি। লিওনেল মেসির পাশে বসে নিজেকে ফুটবল ইতিহাসের সেরা ঘোষণা করার পর তার প্রমাণ দিতেই যেন এরপর সেভিয়ার মুখোমুখি হলেন ‘সিআরসেভেন’। আগের ১০ ম্যাচে মাত্র ২টি লিগ গোল করা রোনালদো শনিবারের লা লিগায় রিয়াল মাদ্রিদের উজ্জ্বল নক্ষত্র। ৩২ বছর বয়সী ফরোয়ার্ড করলেন ২ গোল, আরও ২টি গোলে রাখলেন পরোক্ষ অবদান। তাতে লা লিগার চ্যাম্পিয়নরা জিতলো ৫-০ গোলে।   

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকে উজ্জীবিত রিয়াল। লিগের আগের তিন ম্যাচে দুটি গোলশূন্য ড্র ও একটি কষ্টে পাওয়া জয়ের স্মৃতি ভুলিয়ে দিলো তারা। মাত্র ২ মিনিটে লুকাস ভাসকেস ঢুকে পড়েন সেভিয়ার ডিবক্সে। লক্ষ্যভেদের মতো করে শট নিয়েছিলেন তিনি, কিন্তু অতিথি গোলরক্ষক রিকো বাঁদিকে ডাইভ দিয়ে বল পাঠান মাঠের বাইরে। কর্নার কিক নেন টনি ক্রুস, সেভিয়া ডিফেন্ডার মুরিয়েল বল বিপদমুক্ত করতে গিয়ে ঠেলে দেন নাচোর কাছে। বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের জালে জড়াতে ভুল করেননি স্প্যানিশ ডিফেন্ডার।

মাত্র ৩ মিনিটে নাচো এগিয়ে নিলেন রিয়ালকে রোনালদো প্রথমবার লক্ষ্যে শট নেন ১০ মিনিটে। কিন্তু তার মাটি কামড়ানো শটটি চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। তবে পঞ্চম ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড তার তৃতীয় লিগ গোল ঠিক পেয়ে যান ২৩ মিনিটে। আসেনসিওর পাসে ২-০ করেন টানা দুইবারের ফিফা দ্য বেস্ট।

বিরতিতে যাওয়ার আগে ৩১ মিনিটে আরেকবার স্কোরশিটে নাম লেখেন রোনালদো। মার্সেলোর শট ডিবক্সে দাঁড়ানো সেভিয়া ডিফেন্ডারের হাতে লাগে। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে রিকোকে পরাস্ত করে দলের তৃতীয় গোল করেন বৃহস্পতিবার আইফেল টাওয়ারের চূড়ায় ব্যালন ডি’অর হাতে নেওয়া ফুটবলার।

তিন গোলের পর যেন আরও দুর্দান্ত রিয়াল। যদিও ৩৩ মিনিটে মদ্রিচকে রুখে দিয়ে তাদের চতুর্থ গোল আটকান রিকো। কিন্তু বিরতিতে যাওয়ার আগে আরও দুইবার লক্ষ্যভেদ করে স্প্যানিশ জায়ান্টরা। ৩৮ মিনিটে ক্রুসকে গোল বানিয়ে দেন ভাসকেস। চার মিনিট পর করিম বেনজিমার অ্যাসিস্টে রিয়ালের পঞ্চম গোল করেন আচরাফ হাকিমি। শেষ দুটি গোলে কিছুটা অবদান ছিল রোনালদোরও।

গোল উৎসবে রিয়ালের উদযাপন বিরতি থেকে ফিরে আর ৬৭ মিনিটে মার্সেলোর ক্রস থেকে ঠিক সময়ে হেড করেছিলেন বেনজিমা। কিন্তু রিয়াল ষষ্ঠ গোলবঞ্চিত হয় বল গোলপোস্টে লাগায়।

এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলো রিয়াল। পেছনে ফেললো নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার (৩৬) সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমলো ৫ এ। রিয়ালের সমান পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া দুই নম্বরে, এক ম্যাচ কম খেলেছে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম