‘মেসি ছন্দে থাকলে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা’

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২০:৪৪

মেসি ও রিকুয়েলমে অনেক কাঠখড় পুড়িয়ে বিশ্বকাপের টিকিট কাটতে হয়েছে আর্জেন্টিনাকে। ইকুয়েডরের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে একাই দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন লিওনেল মেসি। আগামী জুনে তারা রাশিয়ায় খেলবে গতবারের ভাঙা স্বপ্নকে জোড়া লাগিয়ে। বাজে ফর্মে থেকে বাছাই শেষ করলেও তারা শিরোপার আশা হারাচ্ছে না। আর্জেন্টিনার সাবেক আক্রমণাত্মক মিডফিল্ডার হুয়ান রোমান রিকুয়েলমের বিশ্বাস, মেসি ছন্দে থাকলে বিশ্বকাপ জিততে পারবে আলবিসেলেস্তেরা।

জাতীয় দলের জার্সি ৫১ বার পরা রিকুয়েলমের মতে, আর্জেন্টিনা ফেভারিট না হলেও সম্ভাবনা আছে। মেসি তার সেরা পারফরম্যান্স করতে পারলে বিশ্ব জয় করতে পারে সাবেক দুইবারের চ্যাম্পিয়নরা।

‘ডি’ গ্রুপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে প্রথম পর্বে খেলবে আর্জেন্টিনা। সফল হতে গেলে পুরো দলকে একসঙ্গে ঝাপিয়ে পড়তে হবে, বিশেষ করে মেসিকে। রিকুয়েলমের আশা এমনই, ‘আশা করি আমরা ভালো করবো। দলের সবাই ভালো করবে। তবে মেসি ভালো খেললে আর্জেন্টিনার জয়ের অনেক সুযোগ থাকবে। সে ছন্দে থাকলে, কোনও কিছু কঠিন হবে না।’

আর্জেন্টিনার সাবেক ১০ নম্বর জার্সিধারী আরও যোগ করেছেন, ‘আমি সাম্পাওলিকে জানি না। আসল ব্যাপার হলো, আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে। আমরা উদযাপন করতে চাই। আর মেসির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় যখন আছে, তখন তার ওপর অনেক নির্ভরশীল হওয়াই যায়।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী