‘নেইমার সবাইকে ভাইয়ের মতো দেখে’

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ২২:৫১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২২:৫১

নেইমারের সঙ্গে হেসুস মাস দুয়েক আগে এক সাক্ষাৎকারে কাইলিয়ান এমবাপে কথাটা বলেছিলেন নেইমার সম্পর্কে। প্যারিস সেন্ত জার্মেইয়ে ড্রেসিং রুম ভাগাভাগির পাশাপাশি মাঠে একসঙ্গে পারফর্ম করার অভিজ্ঞতা থেকে ফরাসি ফরোয়ার্ড বলেছিলেন, ‘নেইমার ভাইয়ের মতো আচরণ করে আমার সঙ্গে।’ ঠিক একই কথা শোনালেন এবার গাব্রিয়েল হেসুস।

জাতীয় দল ব্রাজিলে সতীর্থ হিসেবে মাঠে নামেন তিনি পিএসজি তারকার সঙ্গে। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের নেইমারের প্রতি মুগ্ধতা অবশ্য ক্যারিয়ারের শুরু থেকেই। সেটা আরও বেশি হয় ব্রাজিলের হয়ে অলিম্পিক মিশনে নামার পর। নেইমারের হাত ধরে ২০১৬ সালে রিও গেমস থেকে প্রথমবার ফুটবল থেকে অলিম্পিক সোনা জেতে ব্রাজিল। সাবেক বার্সেলোনা তারকার সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার অভিজ্ঞতা জানাতে গিয়ে হেসুস বলেছেন, ‘নেইমার সবাইকে ভাইয়ের মতো দেখে। একসঙ্গে দল হিসেবে খেলা ও চাপমুক্ত থেকে একে অন্যকে সাহায্য করে সফল হওয়ার পেছনে তার অবদান অনেক।’

নেইমারে মুগ্ধ তিনি জাতীয় দলে খেলার অনেক আগে থেকেই। ২৫ বছর বয়সী ফরোয়ার্ড সম্পর্কে ম্যানসিটি তারকার বক্তব্য, ‘টুর্নামেন্ট (রিও অলিম্পিক) শুরুর অনেক আগে থেকেই আর সবার মতো আমি তার ভক্ত ছিলাম। ও অসাধারণ এক ফুটবলার, যেটা সবাই জানে। তবে খুব ভালোভাবে তাকে জানতে পেরেছি ওই সময়টাতে। মুহূর্তটা বিশেষ ছিল, কারণ ও অন্যরকম একজন মানুষ।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম