বাংলাদেশ-ভারত ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৭, ০০:২৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ০০:২৮

ভারতকে হারানোর লক্ষ্যে অনুশীলনে মগ্ন বাংলাদেশের মেয়েরা। ছবি-বাফুফে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে দুই শিরোপা প্রত্যাশী বাংলাদেশ ও ভারত। প্রথম দুই ম্যাচ জিতে দু দলই আগামী রবিবারের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তার আগেই অবশ্য মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী। আজ বাংলাদেশ-ভারত ম্যাচ হতে যাচ্ছে ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।

ভারতের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে। গত বছর তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক পর্বের লিগ পর্যায়ে ৩-১ গোলে জেতার পর ফাইনালে ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

নেপাল আর ভুটানকে ৬-০ আর ৩-০ গোলে হারিয়ে স্বচ্ছন্দে ফাইনালে ওঠা স্বাগতিক দলের লক্ষ্য টানা তৃতীয় জয়। কোচ গোলাম রব্বানী ছোটনের কথা, ‘আমরা প্রত্যেক ম্যাচ জিততে চাই। আগামীকাল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’ আগের ম্যাচে ভারত ১০-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়েছে। কোচ অবশ্য এনিয়ে তেমন চিন্তিত নন, ‘ম্যাচটা দেখেছি, দ্বিতীয়ার্ধে নেপালের কেমন যেন গা-ছাড়া ভাব ছিল। মনে হচ্ছিল তারা যেন খেলার মধ্যে নেই, যে কারণে গোল ব্যবধান বাড়িয়ে নিতে পেরেছে ভারত।’

অনুশীলনের ফাঁকে একটু বিশ্রাম। ছবি-বাফুফে প্রথম দুই ম্যাচের মতো ভারতের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলার সংকল্প কোচ ছোটনের, ‘আমাদের খেলার ধরন একই থাকবে। ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমরা আক্রমণাত্মক খেলবো। সব ম্যাচ জিতেই ফাইনাল খেলতে চাই।’

এই ম্যাচে অবশ্য না-ও খেলতে পারেন তহুরা খাতুন। নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ডের কুঁচকিতে সমস্যা। তহুরা না খেললে একাদশে আসতে পারেন সাজেদা খাতুন। 

ভারত মাঠে নামবে প্রতিশোধের লক্ষ্য নিয়ে। দলটির কোচ মায়মল রকির মন্তব্য,  ‘ফাইনাল নিশ্চিত করলেও ম্যাচটি আমরা গুরুত্বের সঙ্গে খেলবো। আমরা পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবো। আগে দুবার বাংলাদেশের কাছে হেরেছি। বলা যায় না, এবার প্রতিশোধ নিতেও পারি!’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম