লিগ কাপ সেমিতে চেলসি, বিদায় ম্যানইউর

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৭, ১০:৩২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১০:৩৬

ম্যানইউকে বিদায় করার আনন্দে ভাসলো ব্রিস্টল ইংলিশ ফুটবল লিগ কাপে গত বছরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করলো ব্রিস্টল সিটি। কোয়ার্টার ফাইনালেই থামলো ইউনাইটেডের শিরোপা ধরে রাখার মিশন। ২-১ গোলে তারা হেরে গেছে দ্বিতীয় বিভাগের দলের কাছে। ইংল্যান্ডের চ্যাম্পিয়ন চেলসি শেষ মুহূর্তে নিশ্চিত করেছে সেমিফাইনাল। বোর্নমাউথকে তারা হারিয়েছে ২-১ গোলে।

আগামী ৯ জানুয়ারি প্রথম সেমিফাইনালের প্রথম লেগে ম্যানসিটি স্বাগত জানাবে ব্রিস্টলকে। তার পরদিন চেলসির মাঠে খেলবে আর্সেনাল।

ব্রিস্টলের মাঠে শক্তিশালী একাদশ নামান হোসে মরিনহো। মার্কাস রাশফোর্ডের সঙ্গে ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ ও পল পোগবার মতো তারকারা। কিন্তু সেই দলকেই প্রথমে গোল দেয় ব্রিস্টল। জো ব্রায়ান ৫১ মিনিটে এগিয়ে দেন স্বাগতিকদের। তবে ৭ মিনিট পর ইব্রাহিমোভিচ ফেরান সমতা। ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার আভাস দিচ্ছিল। কিন্তু ৯৩ মিনিটে কোরি স্মিথের গোলে ভাঙে ম্যানইউর শিরোপা ধরে রাখার স্বপ্ন।

মোরাতার গোলে চেলসি সেমিফাইনালে বুধবার অন্য কোয়ার্টার ফাইনালের নিষ্পত্তিও হয়েছে ইনজুরি সময়ে। তবে অঘটন হয়নি, আলভারো মোরাতার ৯১ মিনিটের গোলে জেতে চেলসি। অবশ্য এক মিনিট আগে ড্যান গসলিংয়ের সমতাসূচক গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। চেলসি তাদের গোলমুখ খোলে ১৩ মিনিটে, লক্ষ্যভেদ করেন উইলিয়ান। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম