বিশ্বকাপের আগে ইতালির মুখোমুখি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৭, ১০:২৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১০:৪০

বিশ্বকাপের আগে ইতালির মুখোমুখি আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ইতালির বিপক্ষে প্রস্তুতি সারবে আর্জেন্টিনা। আগামী মার্চে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।

‘ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচ চূড়ান্ত। মার্চে হবে খেলা।’, বলেছেন তাপিয়া। গত মার্চে আর্জেন্টিনার ফুটবল প্রধান হিসেবে নিয়োগ পাওয়া তাপিয়া জানান, তার আগের ম্যানেজমেন্ট এ সূচি ঠিক করে রেখেছিল, ‘যদি আমরা ম্যাচটা না খেলি, তাহলে আর্থিক জরিমানা দিতে হবে।’

আগামী বছর বিশ্বকাপের আগে আরও তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তাদের একটি আবার স্পেনের বিপক্ষে বলে শোনা যাচ্ছে।

বিশ্বকাপের ঠিক আগে দেশের মাটিতে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে ইউরোপ যাওয়ার আগে ৩০ মের ওই ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি জানালেন তাপিয়া, ‘আমাদের দ্বিতীয় প্রতিপক্ষ প্রায় ঠিক। কোচ হোর্হে সাম্পাওলি ছুটি থেকে ফিরলে তার সঙ্গে কথা বলে চূড়ান্ত করবো। আর বিশ্বকাপের আগে আমাদের শেষ ম্যাচ হবে ৩০ মে লা বোম্বোনেরাতে।’

আর্জেন্টিনা রাশিয়াতে পা রাখার আগে ৮ দিন অনুশীলন করবে বার্সেলোনার মাঠে। ১ জুন থেকে সেখানে অনুশীলন করবে মেসিরা।
বিশ্বকাপ চূড়ান্ত হওয়ার পর এরই মধ্যে দুটি প্রীতি ম্যাচ রাশিয়াতে খেলেছে আর্জেন্টিনা। রুশদের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল তারা। কিন্তু পরের ম্যাচে নাইজেরিয়া তাদের হারায় ৪-২ গোলে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী