‘রিয়ালকে বিদায় করে ইতিহাস গড়তে চায় পিএসজি’

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৭, ১২:৫২আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১২:৫২

‘রিয়ালকে বিদায় করে ইতিহাস গড়তে চায় পিএসজি’ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রেকর্ডসংখ্যক গোল করে শেষ ষোলোতে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। টানা হ্যাটট্রিক শিরোপার মিশনে থাকা স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে মাঠে নামার আগে পূর্ণ আত্মবিশ্বাস নেইমার-কাভানিদের মনে। রিয়ালকে বিদায় করে ইতিহাস গড়তে চায় তারা।

কাতারে শীতকালীন সফর করতে দোহায় পৌঁছেছে পিএসজি। সেখানে এক সংবাদ সম্মেলনে রিয়ালের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালে খেলার বিশ্বাস জানালেন নেইমার।

পিএসজির হয়ে এই প্রথমবার রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছেন নেইমার। পরিসংখ্যান তাদের পক্ষে না থাকলেও গ্রুপ পর্বের পারফরম্যান্স আত্মবিশ্বাসী করে তুলছে ফরাসি জায়ান্টদের।

নেইমার শোনালেন সেই কথাই, ‘আমরা ইতিহাস গড়তে চাই। রিয়ালকে বিদায় করতে সম্ভাব্য সব করবো। জানি এটা কঠিন খেলা হবে। রিয়ালের খেলোয়াড়রা অনেক বছর ধরে একসঙ্গে।’ ব্রাজিলিয়ান তারকা আরও যোগ করেছেন, ‘তারা টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য লড়ছে। কিন্তু আমার বিশ্বাস, আমরা তাদের হারাতে পারবো।’

পিএসজি ও রিয়ালের প্রথম লেগের লড়াই হবে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম