৬ গোলের থ্রিলারে আর্সেনাল-লিভারপুল ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৭, ১১:১৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১১:৩৯

লিভারপুলের গোল উদযাপন উত্তেজনায় ঠাসা এক ম্যাচ মঞ্চায়িত হলো এমিরেটস স্টেডিয়ামে। যেখানে লিভারপুলের বিপক্ষে স্বাগতিক আর্সেনাল ২ গোলে পিছিয়ে পড়েও নিয়েছিল লিড। যদিও শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্রয়ে শেষ হয়েছে চলতি প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দ্বৈরথটি।

ঘরের মাঠেও আর্সেনালের অবস্থা ছিল শোচনীয়। গোলের পাশাপাশি সুযোগও বেশি তৈরি করছিল লিভারপুল। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের এক ঝড়ে হারতে বসা ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় গানাররা। ৫৩ থেকে ৫৮ মিনিটে আর্সেনাল পায় তাদের করা ৩ গোল।

তার আগে ২৬ মিনিটে লিভারপুল এগিয়ে গিয়েছিল ফিলিপে কৌতিনিয়োর লক্ষ্যভেদে। বক্সের ভেতর থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। প্রথমার্ধ ওই গোলের লিড নিয়ে শেষ করা সফরকারীরা ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহাম্মদ সালাহর লক্ষ্যভেদে। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের মাপা শটে তিনি বোকা বানান আর্সেনাল গোলরক্ষক পেত্র চেখকে।

২ গোলে পিছিয়ে পড়া আর্সেনাল ঘুরে দাঁড়ায় পরের মিনিটেই। ৫৩ মিনিটে আলেক্সিস সানচেসের হেড থেকে পাওয়া গোলেই থামেনি গানাররা, আরও দুই গোল করে উল্টো নিজেরাই গিয়েছিল এগিয়ে। সানচেসের লক্ষ্যভেদের ৩ মিনিট পরই আর্সেনালকে সমতায় ফেরান শাকা। আর ৫৮ মিনিটে এগিয়ে যায় তারা মেসুত ওয়েজিলের লক্ষ্যভেদে।

যদিও লিডটা ধরে রাখতে পারেনি আর্সেন ওয়েঙ্গারের দল। ৭১ মিনিটে রবার্তো ফিরমিনো জাল খুঁজে পেলে ৩-৩ গোলের ড্রয়ে শেষ হয় এমিরেটস স্টেডিয়ামের রোমাঞ্চকর ম্যাচ।

পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ায় ১৯ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম