মেসি-রোনালদোদের বড়দিনের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৭, ২০:৪৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ২০:৪৪

পরিবারের সঙ্গে মেসি স্প্যানিশ লিগ গেছে ছুটিতে। সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো বড়দিন উপভোগ করছেন দারুণভাবে। আর সেই আনন্দ ভক্ত-সমর্থকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন তারা শুভেচ্ছা বার্তায়।

গোটা ফুটবল বিশ্বে উৎসবের আমেজ। বড়দিনের ছুটিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে খেলোয়াড়রা মেতে উঠেছেন আনন্দ-উৎসবে। ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য ছুটি নেই। কালই তাদের নামতে হবে বক্সিং ডে ম্যাচে। খাওয়া বা পান করায় খানিক লাগাম থাকলেও বড়দিনের আনন্দে শামিল সবাই।

দুই ছেলে থিয়াগো-মাতেও ও স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে নিয়ে ছবি তুলেছেন মেসি সান্তা ক্লজের সঙ্গে। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা।’ পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন রোনালদোও। বান্ধবী হোর্হিনা রোদ্রিগেস ও সন্তানদের সঙ্গে তোলা ছবি পোস্ট করে পর্তুগিজ তারকা লিখেছেন, ‘শুভ বড়দিন। শান্তি, ঈশ্বরের ভালোবাসায় সুস্থ থাকুক পরিবারের সবাই।’ পরিবার ও বন্ধুদের সঙ্গে রোনালদো

জার্মানির সাবেক মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টেইগার তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘শুভ বড়দিন। আনন্দ ও সুস্থতায় কাটুক ছুটির দিনটি।’ স্ত্রী ও সন্তানের সঙ্গে প্রথম বড়দিন কাটানো বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদোস্কি শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘একসঙ্গে আমাদের প্রথম বড়দিন। দারুণ সময় কাটুক সবার।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান