রিয়াল মাদ্রিদের থেকে এগিয়ে আছে ১৪ পয়েন্টে। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা তবু শিরোপা দৌড় থেকে বাদ দিচ্ছেন না চিরপ্রতিদ্বন্দ্বীদের। এখনও রিয়ালকে হুমকি মনে করছেন তিনি।
সান্তিয়াগো বার্নাব্যুর ‘এল ক্লাসিকো’ জেতায় শিরোপার পথটা আরও সহজ হয়ে গেছে বার্সেলোনার। ১৭ ম্যাচে কাতালানদের পয়েন্ট ৪৫। রিয়াল তাদের ধারে কাছেও নেই! এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে। পয়েন্টের ব্যবধান এখনই ১৪ পয়েন্টের হলেও রিয়ালকে ‘বাতিলের খাতায়’ ফেলছেন না ইনিয়েস্তা। দুই বছর আগের লিগের হিসাব ভুলে যাওয়ার কথা নয় তার। ৯ পয়েন্টে পিছিয়ে পড়েও সেবার মাদ্রিদের ক্লাবটি লিগের শেষ পর্যন্ত চেপে ধরে রেখেছিল বার্সেলোনাকে। শেষ পর্যন্ত মাত্র ১ পয়েন্টের ব্যবধানে শিরোপা জিতে কাতালানরা।
ইনিয়েস্তা তাই শিরোপা দৌড় থেকে বাদ দিচ্ছেন না রিয়ালকে। অতীত অভিজ্ঞতা সামনে এনে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এখনও অনেক খেলা বাকি, আর তাছাড়া ফুটবলে যে কোনও কিছু ঘটতে পারে। কে বলতে পারবে আমরা টানা তিন ম্যাচ হারব না এবং পয়েন্টে ব্যবধান কমে আসবে না? অতীতে আমরা এই ধরনের অবস্থা অনেকবার দেখেছি।’
রিয়ালকে শিরোপা দৌড় থেকে বাদ দিচ্ছেন না স্প্যানিশ মিডফিল্ডার, ‘এখন চ্যালেঞ্জটা হলো ব্যবধানটা একইভাবে ধরে রাখার। আমরা আমাদের এখনকার অবস্থানে খুশি, তবে আমি কখনও রিয়ালকে গণনার বাইরে রাখি না।’ মার্কা








