মেসির হাতে আরও ব্যালন ডি’অর দেখছেন রিভালদো

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৭, ১৬:১১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৬:১৪

রিভালদোর সঙ্গে মেসি টানা দুইবার দ্বিতীয় হতে হয়েছে লিওনেল মেসিকে। তাই বলে ব্যালন ডি’অরে মেসির দিন ফুরিয়ে যায়নি। ভবিষ্যতে বার্সেলোনা ফরোয়ার্ডের হাতে আরও অনেক ‘সোনার বল’ দেখছেন রিভালদো।

ক্রিস্তিয়ানো রোনালদো এবারও জিতেছেন ‘ফ্রান্স ফুটবল’-এর দেওয়া পুরস্কারটি। যাতে পর্তুগিজ যুবরাজ পাঁচবার জিতে সংখ্যার দিক থেকে ধরে ফেলেছেন মেসিকে। টানা দুইবার খালি হাতে থাকলেও আর্জেন্টাইন অধিনায়কের সামনে আরও সুযোগ দেখছেন রিভালদো। বার্সেলোনা ও ব্রাজিলের এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রশংসায় ভাসিয়েছেন মেসিকে। একই সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের হাতে দেখতে পাচ্ছেন আরও ব্যালন ডি’অর।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর সঙ্গে মেসির পার্থক্য বুঝিয়েছেন রিভালদো এভাবে, ‘লিওর গুণমান ক্রিস্তিয়ানো রোনালদো থেকে আলাদা। বলের সঙ্গে এই আর্জেন্টাইনের পারফরম্যান্স অন্য পর্যায়ের। ক্রিস্তিয়ানোও খুব ভালো ও ভীষণ পেশাদারি।’

এই রোনালদোই জিতেছেন এবারের ব্যালন ডি’অর। তবে ‘সোনার বল’-এর লড়াইয়ে রিভালদোর পছন্দ মেসিই। যা বোঝা গেল তার এই কথায়, ‘আরও অনেক সোনার বল জেতার জন্য মেসির সবকিছুই আছে। আমার মতে ও আরও অনেক শিরোপা জিততে পারবে, কারণ আরও অন্তত তিন-চার বছর নিজের সেরা পর্যায়ে খেলতে পারবে ও।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম