শেখ জামালের আশা বাঁচিয়ে রাখা জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ২১:৩৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ২১:৪৮

শেখ জামালের একটি গোলের উচ্ছ্বাস। ছবি-বাফুফে দুই বড় দলের লড়াই। বিজয়ী দলের শিরোপার আশা বেঁচে থাকবে, আর পরাজিতরা পিছিয়ে পড়বে লড়াই থেকে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩-১ গোলে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

প্রথম পর্বে ১-০ গোলে হারের প্রতিশোধ নেওয়া শেখ জামাল ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা ঢাকা আবাহনীর সংগ্রহ ৪৮ পয়েন্ট। পরের ম্যাচে শেখ জামালকে হারাতে পারলে শিরোপা ধরে রাখবে ঢাকা আবাহনী।

রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১১ মিনিটের সময় এগিয়ে যায় শেখ জামাল। নুরুল আবসারের ক্রস বক্সের ভেতরে পেয়েছিলেন আলী হোসেন। তার শট  প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে বাধা পেলে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইন। ১৫ গোল নিয়ে রাফায়েল এখন লিগের সর্বোচ্চ গোলদাতা।

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং। চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসন উডোকা ব্যাক হেড করে গোলরক্ষককে দিতে চেয়েছিলেন। কিন্তু বল চলে যায় আরেক গাম্বিয়ান ফরোয়ার্ড মোমোদু বাহর পায়ে। তার পাস থকে লক্ষ্যভেদ করেন সলোমন।

৬১ মিনিটে একটি গোল ফিরিয়ে ম্যাচে উত্তেজনা নিয়ে এসেছিল চট্টগ্রাম আবাহনী।  জাহিদ হোসেনের কর্নার বিপদমুক্ত করতে পারেননি শেখ জামালের গোলরক্ষক মোহাম্মদ নাইম। উডোকার হেড নাইমের গ্লাভস ছুঁয়ে জড়িয়ে যায় জালে।

৭৮ মিনিটে আবার ব্যবধান বাড়িয়ে নেয় শেখ জামাল। আলী হোসেনের থ্রো ইন হেড করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। কিন্তু বক্সের ভেতরে বল পেয়ে যান জাভেদ খান। এই ফরোয়ার্ডের বাঁ পায়ের জোরালো শটে নিশ্চিত হয়ে যায় শেখ জামালের জয়।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম