একই সঙ্গে বাবা-ছেলেকে লাল কার্ড!

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০১৮, ১৬:৪২আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৬:৪২

চার্লি কুপারকে লাল কার্ড দেখালেন রেফারি নতুন বছরের প্রথম দিন কুপার পরিবারের দিনটা বাজে গেলো। সোমবার ইংল্যান্ডে লিগ দুইয়ের এক ম্যাচে বাবা-ছেলে একই সঙ্গে দেখেছেন লাল কার্ড!

উইকম্ব ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ফরেস্ট গ্রিন। ক্লাবটির কোচ মার্ক কুপার ছিলেন ডাগআউটে। তার ছেলে চার্লি কুপার নেমেছিল মাঠে। ফরেস্ট ১-০ গোলে পিছিয়ে থাকলেও সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু বিরতির ঠিক আগে ঘটলো দুর্লভ এক ঘটনা।

৩৯তম মিনিটে টাচলাইনে উইকম্ব মিডফিল্ডার লুক ও’নিয়েনকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন চার্লি।

স্ট্যান্ডে যেতে হয়েছে কোচ মার্ককেও রেফারি অ্যান্তনি কগিন্সের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান ফরেস্ট গ্রিন কোচ মার্ক। ডাগআউটে তার এমন বাড়াবাড়ি প্রতিক্রিয়া ভালো লাগেনি ম্যাচ রেফারির। ছেলের পর বাবাকেও দেখান লাল কার্ড।

পরে আরও একটি গোল খেয়েছে ফরেস্ট। তারাও গোল করেছে একটি। কিন্তু ২-১ গোলের হার এড়াতে পারেনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম