লেকিপের বর্ষসেরা একাদশে রিয়ালের চার

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০১৮, ২০:৫০আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২০:৫০

লেকিপের বর্ষসেরা একাদশে রিয়ালের চার এক বছরে জিতেছে পাঁচ শিরোপা, তাই লেকিপের বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদের বেশি খেলোয়াড় থাকাই স্বাভাবিক। তেমনি মেসি ও রোনালদোর থাকাটাও প্রত্যাশিত।

ফ্রান্সের ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘লেকিপ’ প্রকাশ করেছে তাদের নির্বাচিত ২০১৭ সালের সেরা একাদশ। যেখানে জায়গা পেয়েছে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে রয়েছেন সের্হিয়ো রামোস, মার্সেলো ও লুকা মডরিচ।

আক্রমণভাগে রোনালদোর সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি ও নেইমার। ব্রাজিলিয়ান তারকার আরও দুই প্যারিস সেন্ত জার্মেই সতীর্থ জায়গা পেয়েছেন একাদশে, তারা হলেন- এদিনসন কাভানি ও দানি আলভেস। আর গোলবারের নিচে আছেন অভিজ্ঞ জিয়ানলুইজি বুফন। সেন্টারব্যাকে ম্যাট হামেলস ও মিডফিল্ডার হিসেবে আছেন চেলসির এনগোলো কাঁতে। মার্কা

লেকিপের বর্ষসেরা একাদশ:

গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন; ডিফেন্ডার: মার্সেলো, সের্হিয়ো রামোস, ম্যাট হামেলস, দানি আলভেস; মিডফিল্ডার: এনগোলো কাঁতে, লুকা মডরিচ; ফরোয়ার্ড: নেইমার, লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, এদিনসন কাভানি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের