আমি নিখুঁত খেলোয়াড় না: মেসি

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০১৮, ২৩:০৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২৩:০৫

আমি নিখুঁত খেলোয়াড় না: মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় তাকে। তার গোল করার ক্ষমতা বিস্ময় ছড়ায় ফুটবলপ্রেমীদের মনে। অথচ সেই লিওনেল মেসিই কিনা বলছেন তিনি ‘নিখুঁত’ না!

ফুটবলে ব্যক্তিগত অর্জনে সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন তিনি পাঁচবার। গোল বা দলীয় অর্জনে নিজেকে নিয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। তবে এখনও একটা জায়গায় কঠোর পরিশ্রম করতে হয় মেসিকে। মাত্র ১২ গজ দূর থেকে নেওয়া শট নিয়ে প্রতিনিয়ত অনুশীলন করে যাচ্ছেন বার্সেলোনা ফরোয়ার্ড। পেনাল্টি নিয়েই তার যত পরিশ্রম। যে কারণে নিজেকে ‘নিখুঁত’ হিসেবে দেখেন না বার্সেলোনা ফরোয়ার্ড।

সার্বিয়ান সংবাদমাধ্যম ‘ব্লিচ’কে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আমি নিখুঁত হতে চাই, এখনও ফুটবলের বেশ কয়েকটি অংশের সর্বোচ্চ পর্যায়ে যেতে উন্নতি করতে হবে। কোন অংশ? পেনাল্টি। এই জায়গাটা নিয়ে আমি অনেক অনুশীলন করি।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’তেই কিন্তু লক্ষ্যভেদ করেছেন তিনি পেনাল্টি থেকে। বার্সেলোনা ও আর্জেন্টিনার পেনাল্টি মানে মেসির শট। বেশিরভাগ সময়ই সফল হন, তবে স্পট কিক থেকে বল জালে জড়াতে না পারলে তার হতাশাও বেশি। এজন্য পরিশ্রমটা মেসি বেশি করেন স্পট কিক নিয়ে। তাছাড়া সামনেই আসছে বিশ্বকাপ; ফুটবল মহাযজ্ঞে নকআউট পর্বে ফল নিষ্পত্তির জন্য খেলা গড়ায় টাইব্রেকারে, তার প্রস্তুতি হিসেবে পেনাল্টিকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন মেসি।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচ হওয়ার ইচ্ছা নেই মেসির, ‘অবসরের পর সম্ভবত কোচ হব না, ভাবার জন্য অবশ্য আরও অনেক সময় বাকি আছে।’ পরিবারের সঙ্গে কাটানো সময়ে খুব বেশি ফু্টবল নিয়ে আলোচনা হয় না বলেও জানিয়েছেন তিনি, ‘বাড়িতে ফুটবল নিয়ে আমরা কমই কথা বলি। বার্সেলোনা কিংবা আর্জেন্টিনায় দুপুরের খাবারের সময় ফুটবল নিয়ে খোলামেলা আলোচনাটা অবশ্য বিশেষ।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম