‘ইংল্যান্ডে খেলোয়াড়দের রক্ষা করা কঠিন’

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৮, ১৮:১৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৮:১৭

পেপ গার্দিওলা প্রিমিয়ার লিগের সূচিতে খুশি নন পেপ গার্দিওলা। দুই দিনের ব্যবধানে ম্যাচ খেলে খেলোয়াড়দের ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি। তাই স্পষ্টই জানিয়ে দিলেন, ইংল্যান্ডে খেলোয়াড়দের রক্ষা করা কঠিন।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে রবিবারের লিগ ম্যাচ গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচে পয়েন্ট হারানোর চেয়ে বড় হতাশা হয়ে এসেছে গাব্রিয়েল হেসুসের চোট। হাঁটুর ইনজুরিতে এই ব্রাজিলিয়ান ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে। যদিও শিগগিরই তার ফেরার ব্যাপারে আশাবাদী গার্দিওলা, ‘গাব্রিয়েল চার থেকে ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছে, এর থেকে বেশিও হতে পারে। আশা করছি যত দ্রুত সম্ভব সে ফিরে আসবে।’

নতুন করে ইনজুরি শঙ্কায় ম্যানসিটির কাইল ওয়াকার। কেভিন ডি ব্রুইনও প্যালেসের বিপক্ষে মারাত্মক ট্যাকলের শিকার হয়েছিলেন। যদিও সৌভাগ্যক্রমে গুরুতর কিছু হয়নি। এই চোট নিয়েই গার্দিওলার যত ভাবনা। প্রিমিয়ার লিগের সূচিতে চোট ঝুঁকি আরও ব্যাপক আকার ধারণ করে বলে মনে করেন তিনি। লিগের সূচি নিয়ে গার্দিওলার বক্তব্য, ‘গত সপ্তাহে সবাই দেখেছে কতজন খেলোয়াড় চোটে পড়েছে। আমরা তাদের মেরে ফেলতে যাচ্ছি। ৩১ তারিখ খেলার দুই দিন পর আবার মাঠে নামাটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। জানি উৎসবের এই ধারা সচল রাখতে হবে, তবে সেখানে নিয়ন্ত্রণের দরকার আছে।’

লিগের সূচির কারণে খেলোয়াড়দের ঠিকমতো ‘যত্ন’ নেওয়া হচ্ছে বলেও দাবি সাবেক বার্সেলোনা কোচের, ‘ইংল্যান্ডে খেলোয়াড়দের রক্ষা করা যাবে না। আপনি কোনোভাবেই প্রত্যেক দুই দিন পর খেলতে পারবেন না। ঐতিহ্য তো ঐতিহ্যই, তবে এই বিষয়টা নিয়ে আমাদের সামান্য হলেও ভাবতে হবে।’ সঙ্গে যোগ করলেন, ‘খেলোয়াড়রা হলো আসল শিল্পী, তাদের কারণেই আমরা এখানে। আপনাকে মানের দিকে তাকাতে হবে, সংখ্যার দিকে নয়।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক