আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় কোহলি

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৮, ১৭:৫৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:৫৭

আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে নামার আগেই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। টুর্নামেন্টটির ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন ভারতীয় অধিনায়ক।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রেখেছে তাদের অধিনায়ককে। এজন্য কোহলিকে ২০১৮ সালের আসরে পারিশ্রমিক হিসেবে দিতে হবে ১৭ কোটি রুপি। এর আগে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন যুবরাজ সিং, ২০১৫ সালের আসরে দিল্লি ডেয়ারডেভিলস ১৬ কোটি রুপিতে কিনেছিল ভারতীয় অলরাউন্ডারকে।

কোহলিকে অবশ্য কেনার ঝামেলায় যেতে হয়নি বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিকে। ২০১৩ সাল থেকে দলটির নেতৃত্ব দেওয়া ভারতীয় ব্যাটসম্যানকে ১৭ কোটি রুপিতে ধরে রেখেছে দলে। এতদিন সবচেয়ে দামি খেলোয়াড়দের অন্যতম ছিলেন কোহলি, তবে এবার আইপিএল ইতিহাসের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের জায়গাটাও দখল করলেন তিনি।

পারিশ্রমিকের দিক থেকে কোহলি পেছনে ফেললেন মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের সাবেক অধিনায়ক ফিরেছেন তার সাবেক দল চেন্নাই সুপার কিংসে। বৃহস্পতিবার মুম্বাইয়ে খেলোয়াড় ধরে রাখার অনুষ্ঠানে ধোনিকে ১৫ কোটি রুপিতে ‘ঘরে তুলেছে’ চেন্নাই। ধোনির সমান পারিশ্রমিক দিয়ে রোহিত শর্মাকে দলে রেখে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিবিসি

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের