‘শিরোপা জিতেই সমালোচকদের জবাব দিয়েছে আবাহনী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৮, ২২:২১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ২২:২৯

শিরোপার সৌরভে উচ্ছ্বসিত আবাহনীর খেলোয়াড়-কর্মকর্তারা। ছবি-বাফুফে রেফারির শেষ বাঁশির অপেক্ষা, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে নাসিরউদ্দীন চৌধুরীর গোলে এগিয়ে ঢাকা আবাহনী। ঠিক এমন সময়ে সানডে চিজোবার দুর্দান্ত গোলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা। আবাহনীর উচ্ছ্বসিত সমর্থকরা গ্যালারি থেকে নেমে পড়লেন মাঠে, মাঠেই হলো উৎসব।

আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু সহ অনেকের চোখেই তখন আনন্দ অশ্রু।  রুপু তো কথাই বলতে পারছিলেন না। জনপ্রিয় দলটির দীর্ঘ দিনের সঙ্গী কোনও রকমে বললেন, ‘এবারের মৌসুম শুরুর আগে কেউ কেউ আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আমরা লিগের অপেক্ষায় ছিলাম, শিরোপা জিতেই সমালোচকদের জবাব দিয়েছি।’

জাতীয় দলের সাবেক তারকা রুপু পুরস্কারও ঘোষণা করলেন খেলোয়াড়দের জন্য, ‘আবাহনী লিগ শিরোপার জন্য খেলে, দ্বিতীয় হওয়ার জন্য নয়। আগামীতেও আমাদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে। আমরা খেলোয়াড়দের বোনাস দেবো, আগামী মৌসুমে আরও ভালো দল গড়বো।’

আবাহনীর বহু সুখ-দুঃখের সঙ্গী, গত অক্টোবরে প্রয়াত অমলেশ সেনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন তিনি, ‘আজ অমলেশদা থাকলে অনেক খুশি হতেন, তাকে পাশে পেলে আমাদেরও অনেক ভাল লাগতো। আমরা এই শিরোপা অমলেশদাকে উৎসর্গ করছি।’

আবাহনীর ষষ্ঠ শিরোপা জয়ে বড় অবদান নাসিরউদ্দীনের। লিগে ছয় গোল করা এই ডিফেন্ডারের কণ্ঠের উচ্ছ্বাস ধরা পড়ছিল ভিড়ের মধ্যেও, ‘আমি ওভারল্যাপ করে গোল করতে পছন্দ করি। জাতীয় দল বা ক্লাব যেখানেই খেলি না কেন, সব সময় গোল করার তাড়না কাজ করে আমার মধ্যে। দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে গোল করতে পেরে খুব ভালো লাগছে।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের