রিবেরির ব্যালন ডি’অর ‘চুরি’ করেছিলেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ১৬:৪১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৬:৪১

২০১৩ সালের ফিফা ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন রোনালদো, মেসি ও রিবেরি গত ১০টি বছর ধরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার অদল-বদল হয়েছে কেবল ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে। বাকিরা ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে ফ্রাঙ্ক রিবেরির দাবি, ২০১৩ সালে তাকে ব্যালন ডি’অর না দিয়ে ‘অবিচার’ করা হয়েছে। ওইবার মেসি ও রিবেরিকে পেছনে ফেলে ক্যারিয়ারের দ্বিতীয় ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো।

বায়ার্ন মিউনিখের হয়ে ওই মৌসুমে বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতেছিলেন রিবেরি। শীর্ষ জার্মান লিগে ১০ গোলের পাশাপাশি সর্বোচ্চ ১৪টি অ্যাসিস্ট ছিল তার। ওইবার চ্যাম্পিয়নস লিগও জিতেছিল বায়ার্ন। পারফরম্যান্সের স্বীকৃতিতে তিনি ফিফা ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান। কিন্তু রোনালদো ওইবার রিয়ালকে কোনও শিরোপা জেতাতে না পারলেও জিতে নেন ব্যক্তিগত সেরা পুরস্কারটি।

বায়ার্ন তারকার মতে, বুন্দেসলিগা ক্লাবের হয়ে দারুণ মৌসুম কাটালেও রোনালদোর হাতে ব্যালন ডি’অর দেখাটা ছিল ‘অচিন্তনীয়’ ব্যাপার। তার কাছ থেকে ব্যালন ডি’অরটা ‘চুরি’ করা হয়েছে দাবি জানালেন ফরাসি উইঙ্গার। শুধু তাই নয়, দ্বিতীয়ও হতে পারেননি তিনি। মেসির পেছনে থেকে হয়েছেন তৃতীয়।

রিবেরি আক্ষেপ নিয়ে জানালেন, ‘এটা এমন ব্যাপার যে, এই পুরস্কার আমার কাছ থেকে চুরি করা হয়েছে। এটা অচিন্তনীয় ছিল। আমি সম্ভাব্য সব ট্রফিই জিতেছিলাম, আর কিছু বাকি ছিল না। এটা ছিল অবিচার।’

দেশের মানুষের কাছ থেকে সমর্থন পাননি অভিযোগ করলেন তিনি, ‘আমার পেছনে স্বদেশকেও পাইনি। আমি এটা স্বচক্ষে দেখতে পাচ্ছিলাম যে ফরাসিরা বলছে ক্রিস্তিয়ানোর এটা জেতা উচিত। পর্তুগিজরা কি চাইবে রিবেরি বা মেসি জিতুক? একদমই না।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম