বার্সায় যোগ দিয়েই মাঠের বাইরে কৌতিনিয়ো

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ১৯:২১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৯:২১

বার্সেলোনার মেডিক্যালে কৌতিনিয়ো বার্সেলোনায় যোগ দেওয়ার খুশির মধ্যেই পেলেন দুঃসংবাদ! ঊরুর চোটে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফিলিপে কৌতিনিয়ো। খুব সম্ভবত ফেব্রুয়ারির আগে কাতালানদের জার্সিতে অভিষেক হচ্ছে না তার।

অনেক নাটক শেষে বার্সেলোনায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কাতালান ক্লাবটির রেকর্ড ট্রান্সফারে লিভারপুল ছেড়ে নাম লিখিয়েছেন ১৬০ মিলিয়ন ইউরোতে। সোমবার দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে ন্যু ক্যাম্পে। তার আগে করা মেডিক্যাল পরীক্ষায় শুনেছেন দুঃসংবাদ। ঊরুর চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে কৌতিনিয়োকে।

সোমবার সকালে বার্সেলোনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ডান ঊরুর চোটে ভুগছেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার, যাতে ধারণা করা হচ্ছে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এই চোটের কারণেই এভারটনের বিপক্ষে লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচ খেলা হয়নি কৌতিনিয়োর।

বার্সেলোনার দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সেল্তা ভিগোর বিপক্ষে কোপা দেল রে’র শেষ ষোলোর দ্বিতীয় লেগ মিস করবেন কৌতিনিয়ো। পাশাপাশি যদি বার্সেলোনা প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে, তাহলে শেষ আটের দুই লেগেও মাঠের বাইরে থাকতে হতে পারে। এছাড়া রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচ দুটিও খেলতে হতে পারে ব্রাজিলিয়ান তারকাকে ছাড়া। ঘরের মাঠে আলাভেসের বিপক্ষেও অনিশ্চিত তিনি। যদি তাই হয়, তাহলে ৪ ফেব্রুয়ারি এস্পানিওলের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে বার্সেলোনার জার্সিতে অভিষেক হবে তার।

চলতি প্রিমিয়ার লিগে কৌতিনিয়ো লিভারপুলের হয়ে ১৪ ম্যাচে নিজে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭ গোল। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম