ডর্টমুন্ডে বোল্টের ‘ট্রায়াল’ মার্চে

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৮, ২২:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২২:৫৫

ট্র্যাক ছেড়ে এবার ফুটবল মাঠে বোল্ট ফুটবলে উসাইন বোল্টের আগ্রহের খবর বেশ পুরানো। অ্যাথলেটিকস ছাড়ার পর এবার হয়তো এখানেই ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন সাবেক এই স্প্রিন্টার। বুন্দেসলিগা ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড আগামী মার্চে তাকে ‘ট্রায়াল’ দিতে আমন্ত্রণ জানিয়েছে।

২০১৬ সালে ডর্টমুন্ড জানায়, তারা বোল্টকে সুযোগ দিতে চায়। এবার তারা ঠিক করে ফেললো সেই দিনক্ষণ। পরীক্ষায় পাশ করলে পিয়েরে-এমেরিক অবেমেয়াংয়ের সঙ্গে বোল্টের জুটি হলেও হতেও পারে।

সর্বকালের সেরা এই স্প্রিন্টার ট্রায়ালের খবর নিশ্চিত করেছেন, ‘মার্চে ডর্টমুন্ডে আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছি। ওখানেই নিশ্চিত হবো আমার ক্যারিয়ার কোনদিকে যাবে। যদি তারা বলে একটু প্রশিক্ষণ নিলে আমি ভালো করতে পারবো, তাহলে আমি করবো সেটা।’

ডর্টমুন্ডে ট্রায়ালের প্রস্তাব ৮ বারের অলিম্পিক স্বর্ণজয়ীর কাছে অনেকটাই ছেলেবেলার স্বপ্ন পূরণের মতো ব্যাপার। তবে ম্যানইউর এই পাঁড় ভক্তের মন কিন্তু পড়ে আছে ওল্ড ট্র্যাফোর্ডে, ‘আমার অন্যতম বড় স্বপ্ন হলো ম্যানইউর সঙ্গে চুক্তি করা। যদি ডর্টমুন্ড বলে আমি যথেষ্ট ভালো, তাহলে অনেক পরিশ্রম করবো। আমি অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন, আমি ফিট ও প্রস্তুত থাকলে দেখবেন কোনও ব্যবস্থা করা যায় কিনা।’ মার্কা, বুন্দেসলিগা ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম