রিয়াল ভক্তদের আশ্বস্ত করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৮, ২৩:৫১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২৩:৫১

রিয়াল ভক্তদের আশ্বস্ত করলেন রোনালদো টানা দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ গত বছর। লা লিগাতেও শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছিল পাঁচ বছর পর। এই অর্জনগুলো যেন ভুলে যেতে বসেছে ভক্তরা। এই মৌসুমে রিয়ালের বাজে পারফরম্যান্সই এর কারণ। তবে দল ঘুরে দাঁড়াবে, এমন আশ্বাস দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

গত রবিবার সেল্তা ভিগোর মাঠে ২-২ গোলে ড্র করার পর লা লিগায় শীর্ষস্থান থেকে ১৬ পয়েন্ট পেছনে পড়ে গেছে রিয়াল। শিরোপা ধরে রাখার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও হতাশা ঘিরে ধরেছিল তাদের। গ্রুপ রানার্সআপ হয়ে তারা উঠেছে শেষ ষোলোতে, যেখানে তাদের প্রতিপক্ষ পিএসজি।

কোচ জিনেদিন জিদান রিয়ালের এই সঙ্কটে অবিচল আছেন। তিনি ভীতির মধ্যে নেই। কঠিন সময়টা উতরে যাওয়ার বিশ্বাস ফরাসি কোচের মনে। তার দলের তারকা রোনালদোও আত্মবিশ্বাসী, অন্ধকার পেরিয়ে আলোর দেখা পাবে রিয়াল। ফিফার বর্ষসেরা ফুটবলার ভক্তদের আশ্বস্ত করেছেন ইনস্টাগ্রামের পোস্টে, ‘ঝড়টা কতক্ষণ থাকবে সেটা ব্যাপার নয়। মেঘ সরিয়ে আবার সূর্য ঠিকই ঝিলিক দেবে।’ মার্কা 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের