আঁখি-মনিকাদের প্রস্তুতি বৃহস্পতিবার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৬:২৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৬:৩৭

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল জয়ী বাংলাদেশ দল। ছবি-বাফুফে গত মাসে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা জয়ী মেয়েদের সবচেয়ে বড় প্রাপ্তি দেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা। শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত আঁখি-তহুরা-মনিকাদের সামনে নতুন বছরে কঠিন চ্যালেঞ্জ। তারই প্রস্তুতি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।

২০১৮ সালে ব্যস্ত সময় কাটবে মেয়েদের। আটটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে তারা। এর মধ্যে এপ্রিলে থাইল্যান্ডে ফুটসাল আর আগস্টে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস হবে তাদের জন্য নতুন অভিজ্ঞতা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বছর জুড়ে মেয়েদের আবাসিক ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য সিনিয়র-জুনিয়র মিলিয়ে ৩৫ জন ফুটবলারকে ডাকা হয়েছে ক্যাম্পে, যার মধ্যে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনও আছেন। নিজে অনুশীলনের পাশাপাশি জুনিয়রদের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন সাবিনা। বৃহস্পতিবার থেকে দুবেলাই অনুশীলন হবে।  

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এ বছর মেয়েদের সামনে ব্যস্ত সূচি। আমরা ক্যাম্পে ৩৫ জন খেলোয়াড়কে ডেকেছি। তাদের ঘুরিয়ে-ফিরিয়ে সব প্রতিযোগিতায় খেলানো হবে। সামনে হংকংয়ে চার জাতি টুর্নামেন্ট আছে, এরপর এএফসি, সাফ আর এশিয়াড। সব প্রতিযোগিতায় আমরা ভালো খেলতে চাই।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী