ড্র করে কোপার কোয়ার্টার ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০১৮, ১০:২১আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১০:৪৩

রিয়ালকে এগিয়ে দেওয়ায় ভাসকেসকে ঘিরে সতীর্থদের উল্লাস টানা দ্বিতীয় ড্র করলো রিয়াল মাদ্রিদ। লা লিগায় গত সপ্তাহে সেল্তা ভিগোর মাঠে ড্র করে শিরোপার দৌড় থেকে বেশ ছিটকে পড়েছিল তারা। তবে বুধবার ড্রতে খুব বেশি অসুবিধা হয়নি তাদের। শেষ ষোলোর দ্বিতীয় লেগে নুমান্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেও কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে জিনেদিন জিদানের শিষ্যরা।

প্রথম লেগে নুমান্সিয়ার মাঠে ৩-০ গোলে জিতেছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে জিতে ৫-২ অগ্রগামিতায় শেষ আটে পৌঁছালো তারা।

বেশ কয়েকটি অদল-বদল করে বার্নাব্যুতে দল সাজান জিদান। যার মধ্যে গ্যারেথ বেলের বাদ পড়া ছিল উল্লেখযোগ্য। দলের কাছে শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশা করেছিলেন কোচ। মাত্র ১০ মিনিটে লুকাস ভাসকেসের গোল এগিয়েও দিয়েছিল রিয়ালকে। কিন্তু নুমান্সিয়া আশা ছেড়ে দেয়নি। ৪৫ মিনিটে সমতা ফেরায় তারা গুইলেরমোর গোলে।

শেষ আটে যাওয়ার লড়াইয়ে রিয়াল এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দাপটের ছাপ রাখতে পারেনি। অবশ্য ৫৯ মিনিটে ভাসকেসের গোলে আবার লিড নেয় তারা। কিন্তু জয়ের উৎসব করতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত সময় শেষ হওয়ার ৮ মিনিট আগে গুইলেরমো সমতায় ফেরান নুমান্সিয়াকে। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে ড্যানিয়েল ক্যালভো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে খেলা শেষ করে অতিথিরা। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম