বার্সার আক্রমণে মুগ্ধ ভালভারদে

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০১৮, ১১:৩১আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১২:০৯

বার্সার আক্রমণে মুগ্ধ ভালভারদে কোপা দেল রের শেষ আটে বার্সেলোনা। সেল্তা ভিগোকে দ্বিতীয় লেগে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা বৃহস্পতিবার। দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ কোচ এরনেস্তো ভালভারদে। অনেক সুযোগ তৈরিতে বার্সার তৎপরতার প্রশংসা করলেন তিনি।

সেল্তার বিপক্ষে প্রথম তিন গোলে অবদান ছিল লিওনেল মেসি ও জোর্দি আলবার। তারা একে অপরকে দিয়ে গোল করান। আলবার সহায়তায় প্রথম দুটি গোল করেন আর্জেন্টাইন তারকা। এরপর তিনি স্প্যানিশ তারকাকে দিয়ে তৃতীয় গোলটি করান।

টানা ২৮ ম্যাচ অজেয় থাকা বার্সাকে প্রশংসায় ভাসালেন ভালভারদে, ‘বার্সেলোনা অগণিত সুযোগ পেয়েছিল, আক্রমণে আমরা ছিলাম খুব তৎপর।’ দারুণ একটা সন্ধ্যা কেটেছে বার্সা কোচের, ‘আমাদের প্রতিপক্ষের ভালো খেলার সামর্থ্য আছে, এটা জানতাম। আমরা আগের ম্যাচগুলোতেও ভালো খেলেছিলাম, কিন্তু এই সন্ধ্যাটা ছিল অসাধারণ।’

দারুণ একটি মৌসুম পার করছে বার্সেলোনা। তবে অতীতের সফলতা নিয়ে ভাবতে চান না ভালভারদে, ‘আমাদের পরিসংখ্যানগুলো ভালো, কিন্তু পেছনের দিকে কখনও তাকানো যাবে না। আমাদের কেবল সামনের দিকে তাকাতে হবে। কয়েক দিন পর লা লিগায় আমাদের দুটি অ্যাওয়ে ম্যাচ আছে, কোপা দেল রের লড়াইও আছে।’ মার্কা, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম