মেসিকে ২৫০ মিলিয়ন ইউরোতে কিনতে চেয়েছিল রিয়াল!

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৮, ১৪:০৬আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৪:০৭

মেসিকে ২৫০ মিলিয়ন ইউরোতে কিনতে চেয়েছিল রিয়াল! লিওনেল মেসি রিয়াল মাদ্রিদে, চিন্তা করাটাও কঠিন। যদিও পেশাদারি ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। সেই অসম্ভবকে সম্ভব করার চেষ্টাই নাকি করেছিল রিয়াল। জার্মানভিত্তিক ম্যাগাজিন ‘ডের স্পাইগেল’-এর খবর, ২৫০ মিলিয়ন ইউরোতে মেসিকে দলে নিতে চেয়েছিল মাদ্রিদের ক্লাবটি।

গ্যারেথ বেলকে তখনও দলবদলের বিশ্বরেকর্ড গড়ে দলে আনেনি রিয়াল। ২০১৩ সালে ওয়েলস ফরোয়ার্ডকে ১০০ মিলিয়ন ইউরোতে আনার আগে মাদ্রিদের অভিজাতদের ‘টার্গেট’ ছিলেন মেসি। ‘ফুটবল লিকস’ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই খবর ছেপেছে ‘ডের স্পাইগেল’। জার্মান ম্যাগাজিনটির দাবি, রিয়াল মাদ্রিদ মেসির বাইআউট ক্লজের ২৫০ মিলিয়ন ইউরো দিয়ে শত্রু শিবির বার্সেলোনা থেকে ছিনিয়ে আনার পরিকল্পনা করেছিল।

এজন্য ‘লস ব্লাঙ্কোস’ মেসিকে ২০২১ সাল পর্যন্ত দিতে চেয়েছিল বছরে ২৩ মিলিয়ন ইউরো। তার সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বাবা হোর্হে মেসিকে আরও ১ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব করেছিল। ‘ডের স্পাইগেল’-এর খবর অনুযায়ী, প্রস্তাবটা রিয়াল দিয়েছিল মেসির আনইজীবী ইনিগো হুয়ারেসের মাধ্যমে। শুধু তা-ই নয়, আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনাও নাকি করেছিল তারা। প্রাইভেট জেটের ওই বৈঠকে থাকার কথা ছিল রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, মেসির বাবা, রিয়ালের স্পোর্টিং ডিরেক্টর মিগুয়েল পারদেসা ও ক্লাবের আইনজীবীর।

‘ডের স্পাইগেল’-এর খবরে জানানো হয়েছে, রিয়াল মাদ্রিদ মেসির আইনজীবী হুয়ারেসকে একটা প্রতিশ্রুতিও দিয়েছিল। যদি মেসি সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেয়, তাহলে তারা স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাহোইকে চাপ দেবে যাতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিরুদ্ধে চলা কর ফাঁকির তদন্ত বন্ধ করে দেওয়া হয়।

যদিও রিয়াল মাদ্রিদ এই খবর উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ‘খবরের পুরোটাই মিথ্যা।’ সে যাইহোক, রিয়াল সভাপতি পেরেজের মেসির প্রতি আগ্রহ কিন্তু নতুন খবর নয়! মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী