এখনও শিরোপা না জেতার শঙ্কা গার্দিওলার!

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ১৯:২৬আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৯:২৬

এখনও শিরোপা না জেতার শঙ্কা গার্দিওলার! ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে একমাত্র অপরাজেয় দল ম্যানচেস্টার সিটি। শিরোপা উদ্ধারে একমাত্র ফেভারিট তারাই। ১৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষে সিটিজেনরা। তারপরও নাকি শিরোপা না জেতার শঙ্কা পেপ গার্দিওলার মনে!

প্রিমিয়ার লিগের এই মৌসুমে প্রথম ২২ ম্যাচের ২০টি জিতেছে ম্যানসিটি, বাকি দুটি ড্র। ৬২ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা সিটিজেনদের নিকটতম প্রতিপক্ষ ম্যানইউ ৪৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। কিন্তু এখনও গার্দিওলা শিরোপা জেতার নিশ্চয়তা দিচ্ছেন না।

পথটা অনেক দূরের বলে অঘটনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্প্যানিশ কোচ, ‘ফুটবল ও খেলায় যে কোনও কিছু ঘটতে পারে। আমরা শিরোপা হারাতেও পারি কারণ পরের ১৩-১৪ ম্যাচে কী ঘটতে যাচ্ছে, সেটা কেউ জানে না। অবশ্য যদি আমরা ধারাবাহিকতা ধরে রেখে এভাবে খেলতে পারি, তাহলে আমাদের সুযোগ আছে।’

মাটিতে পা রেখে সামনে এগিয়ে যেতে চান গার্দিওলা। আত্মবিশ্বাস ধরে রেখে ধাপে ধাপে পা ফেলতে চান ম্যানসিটির কোচ, ‘সহজ কথা হলো- কেবল পরের ম্যাচে মনোযোগ দেওয়া। খেলোয়াড়দের জন্য এটাই আমার সেরা উপদেশ।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম