বোর্নমাউথের কাছে হারলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ২২:৩৬আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ২২:৪৩

আর্সেনালকে হারিয়ে বোর্নমাউথের উল্লাস অ্যালেক্সিস সানচেজকে ছাড়া খেলতে নেমে আগের দুটি প্রিমিয়ার লিগ ম্যাচে হেরেছিল আর্সেনাল। রবিবারও হারলো তারা, এবার বোর্নমাউথের মাঠে।

পিছিয়ে পড়ার পরও ২-১ গোলে গানারদের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বোর্নমাউথ। মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে আর্সেনালকে হতাশার সাগরে ডোবায় তারা।

এনিয়ে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থাকলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। লিগে টানা দুটি ড্রয়ের পর এক সপ্তাহ আগে নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নেয় আর্সেনাল। গত বৃহস্পতিবার লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে ড্র করেছিল চেলসির মাঠে। এবার হেরেই গেলো তারা পয়েন্ট টেবিলের ১৬ নম্বর দলের কাছে।

ম্যানইউ কিংবা ম্যানসিটিতে যাচ্ছেন সানচেজ, এমন খবর গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে। এরই মধ্যে তাকে না রেখে বোর্নমাউথে সফর করেছে আর্সেনাল। ইনজুরির কারণে ছিলেন না মেসুত ওজিল। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া মাঠে নেমে সুবিধা করতে পারেনি গানাররা। প্রথমার্ধে একটি সুবর্ণ সুযোগ তারা পায়, আইনসলে মেইটল্যান্ড-নাইলসের শট লাগে ব্যাকপোস্টে।

হেরে হতাশায় আচ্ছন্ন আর্সেনাল আর্সেনালের গোলের অপেক্ষা শেষ হয় দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। হেক্টর বেয়ারিনের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু আনন্দটা বেশিক্ষণ থাকেনি। ৭০ মিনিটে ক্যালাম উইলসন ও ৭৪ মিনিটে জর্ডোন ইব দুটি গোল করে বোর্নমাউথকে জয়ের স্বাদ এনে দেন।

এই হারে লিগের সেরা চার দলের মধ্যে থাকা অনিশ্চিত হয়ে গেলো আর্সেনালের। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে তারা। চার নম্বরে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৪। ঐতিহাসিক এই জয়ে ১৬ থেকে ১৩ নম্বরে উঠে গেছে বোর্নমাউথ। গোল ডটকম 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম