মেসির আরেকটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ১৮:৩৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৮:৩৮

মেসির আরেকটি রেকর্ড আরেকটি রেকর্ড লিওনেল মেসির। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গার্ড মুলারকে পেছনে ফেলেছেন তিনি ৩৬৬ গোল করে।

রেকর্ডটা নিজের কাছে অনেক দিন রেখেছিলেন মুলার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক ছিলেন জার্মান কিংবদন্তি। ১৯৬৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কাটানো বায়ার্ন মিউনিখ ক্যারিয়ারে বুন্দেসলিগায় ৪২৭ ম্যাচে মুলার করেছিলেন ৩৬৫ গোল। এরপর থেকে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোল ছিল তার দখলেই। লেভান্তের বিপক্ষে লা লিগায় নিজের ৪০০তম ম্যাচে লক্ষ্যভেদ করে মেসি ধরে ফেলেছিলেন জার্মান কিংবদন্তিকে। আর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পরের ম্যাচেই গেলেন ছাড়িয়ে।

সোসিয়েদাদের মাঠে ২ গোলে পিছিয়ে থেকেও ৪-২ ব্যবধানে জিতে ফিরেছে বার্সেলোনা। আনোয়েতার ম্যাচটিতে ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন দেখার মতো গোল। তার বাঁকানো ফ্রি কিক সোসিয়েদাদের বানানো মানব দেয়ালের উপর দিয়ে জড়িয়ে যায় জালে। গোলরক্ষক জেরোনিমো রুই ছিলেন নীরব দর্শক। ওই লক্ষ্যভেদেই মুলারকে ছাড়িয়ে মেসি এককভাবে বসেন ইউরোপিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে। মুলারের রেকর্ড ছাড়িয়ে যেতে তার চেয়ে ২৬ ম্যাচ কম খেলেছেন মেসি।

বার্সেলোনার জার্সিতে দারুণ সময় পার করা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী চলতি লিগ মৌসুমে করেছেন ১৭ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আবার ৮ গোল। তার সঙ্গে দলের অন্য খেলোয়াড়দের পারফরম্যান্সে লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা এগিয়ে আছে ১৯ পয়েন্টে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম