‘এখন চ্যাম্পিয়নস লিগ ও কাপের জন্য লড়বো’

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ২৩:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২৩:৫১

‘এখন চ্যাম্পিয়নস লিগ ও কাপের জন্য লড়বো’ ৫ বছর পর লা লিগায় জেতা গত বছরের শিরোপাটা ধরে রাখা প্রায় ‘অসম্ভব’ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের জন্য। অবশ্য তাতে বলা যাবে না, তারা এই মৌসুম শেষ করতে যাচ্ছে খালি হাতে।  এখনও চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হওয়ার আশা আছে তাদের।

গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে লা লিগায় শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে রিয়াল। শীর্ষ দল বার্সেলোনার চেয়ে ১৯ পয়েন্টে পিছিয়ে তারা। আর রেলিগেশন থেকে ১৬ পয়েন্ট এগিয়ে। এমন অবস্থায় হতাশার শেষ সীমানায় পৌঁছে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। এমন সময়ে সতীর্থদের উজ্জীবিত করতে ক্রিস্তিয়ানো রোনালদো দিলেন একটি বার্তা, ‘চ্যাম্পিয়নস লিগ ও কাপ এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এ দুটি শিরোপার জন্য ছুটবো।’

রোনালদোর এই বার্তায় সতীর্থরা কতটা অনুপ্রাণিত হলো, সেটা জানা যাবে তিনদিন পরই। বৃহস্পতিবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ তারা খেলবে লেহানেসের মাঠে।

গত দুটি লা লিগা ম্যাচে কোনও গোল পাননি রোনালদো। অনিশ্চয়তা দেখা দিয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে তার ভবিষ্যৎ নিয়েও। এরই মাঝে একটি পুরস্কার জিতেছেন তিনি। রিয়াল মাদ্রিদের ডিসেম্বরের সেরা খেলোয়াড় হয়েছেন পর্তুগিজ উইঙ্গার। গত মাসে ৬ ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি। গত মৌসুমে দুর্দান্ত পারফরমারের ফর্ম এভাবে পড়ে যাওয়ার পেছনে রিয়ালের সর্বকালের চতুর্থ শীর্ষ গোলদাতা কার্লোস সান্তিয়ানা বললেন, ‘সে ভাবে, সবকিছু ঠিক করতে হবে তাকেই। মাঝেমধ্যে একটু মানসিক প্রশান্তিতে উৎফুল্ল থাকতে হবে। ভাবতে হবে যে সতীর্থরাও সহায়তা করতে পারে।’

মানসিক প্রশান্তির ‍সুযোগ অবশ্য পাচ্ছেন রোনালদো। লেহানেসের বিপক্ষে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বিশ্রাম দেওয়া হচ্ছে তাকে। ইএসপিএনএফসি, মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম