মুক্তিযোদ্ধাকে বিদায় করে শেষ আটে ব্রাদার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ২০:৪৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ২০:৪৭

মুক্তিযোদ্ধার গোলমুখে ব্রাদার্সের একটি আক্রমণ। ছবি-বাফুফে শেষদিকে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, কিন্তু সমতা ফেরাতে পারেনি। মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন।

‘বি’ গ্রুপ থেকে আগেই শেষ আটে জায়গা করে নিয়েছে ফরাশগঞ্জ। দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন। তিন পয়েন্ট নিয়ে ব্রাদার্স হয়েছে রানার্সআপ। ভালো খেলেও এক পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে মুক্তিযোদ্ধা।

কোয়ার্টার ফাইনালে উঠতে ব্রাদার্সের দরকার ছিল জয়। অন্যদিকে ড্র হলেই চলতো মুক্তিযোদ্ধার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এমন সমীকরণ সামনে রেখে খেলতে নেমে ২০ মিনিটের সময় এগিয়ে যায় ব্রাদার্স। মিঠু ভূঁইয়ার কর্নার থেকে ফরোয়ার্ড বিশাল দাসের হেড জড়িয়ে যায় জালে।

পিছিয়ে পড়ে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি মুক্তিযোদ্ধা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্রাদার্সের রক্ষণদুর্গে আক্রমণের ঝড় বইয়ে দিয়েছিল তারা। ৫৬ মিনিটে ফরোয়ার্ড ফয়সাল ইসার বক্সের ভেতর থেকে নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৭০ মিনিটে বাঁ প্রান্ত থেকে আক্রমণে ওঠা ফরোয়ার্ড আমিরুল ইসলামের শট ফিস্ট করেন ব্রাদার্সের গোলরক্ষক সুজন চৌধুরী। সাত মিনিট পর বক্সের ভেতর থেকে আমিরুলের হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৮৫ মিনিটে আমিরুলেরই শট গোললাইন থেকে ফেরান ব্রাদার্সের এক ডিফেন্ডার। তাই বিদায়ও নিশ্চিত হয়ে যায় মুক্তিযোদ্ধার।

ইনজুরি সময়ে গোলদাতা বিশাল দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলেও জয়বঞ্চিত হয়নি ব্রাদার্স।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের