কাপ ফাইনালে যেতে বার্সেলোনার বাধা ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৮, ১৮:৩৫আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৮:৩৫

কাপ ফাইনালে যেতে বার্সেলোনার বাধা ভ্যালেন্সিয়া কোপা দেল রে’র সেমিফাইনালে বার্সেলোনা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। শুক্রবার শেষ চারের ড্র ভাগ্য কাতালানদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে ‘লস চে’দের। ফাইনালে ওঠার অন্য লড়াইয়ে মুখোমুখি হবে সেভিয়া-লেহানেস।

চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছে ভ্যালেন্সিয়া। একটা সময় লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার পাশে থেকেই এগোচ্ছিল তারা। এখন রিয়াল মাদ্রিদকে টপকে আছে তৃতীয় স্থানে। কোপা দেল রে‘তেও চলছে ভ্যালেন্সিয়ার দাপট। কোয়ার্টার ফাইনালে গতবারের ফাইনালিস্ট আলাভেসকে টাইব্রেকারে হারিয়ে মার্সেলিনোর শিষ্যরা উঠেছে সেমিফাইনালে।

ফর্মে থাকা এই দলটির বিপক্ষে কাপের সেমিফাইনালে নামবে বার্সেলোনা। শেষ চারের লড়াইয়ে তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এস্পানিওলের মাঠ থেকে ১-০ গোলে হেরে ফিরলেও ন্যু ক্যাম্পের ফিরতি লেগ ২-০ গোলে জিতে ২-১ অগ্রগামিতায় সেমিফাইনালে নাম লেখায় এরনেস্তো ভালভারদের দল।

রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়া লেহানেসকে তাদের স্বপ্নযাত্রা সচল রাখতে হলে পেরোতে হবে সেভিয়ার বাধা। রিয়ালের বিপক্ষে লেহানেস ঘরের মাঠের প্রথম লেগ ১-০ গোলে হারলেও সান্তিয়াগো বার্নাব্যুতে ইতিহাস লিখে জয় পায় ২-১ গোলের। তাদের শেষ চারের প্রতিপক্ষ সেভিয়া কোয়ার্টার ফাইনালে হারিয়েছে মাদ্রিদের আরেক ক্লাব অ্যাতলেতিকোকে। মার্কা

সেমিফাইনালের লাইনআপ:

বার্সেলোনা-ভ্যালেন্সিয়া

সেভিয়া-লেহানেস

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম