এশিয়াডে মেয়েদের ফুটবলে নেই বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪৫

সাফল্য এনে দিলেও এশিয়াডে মেয়েদের ফুটবলে বাংলাদেশকে দেখা যাবে না। ছবি-বাফুফে মেয়েদের ফুটবলে ইদানীং দারুণ সফল বাংলাদেশ। গত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের দল। অথচ আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস বা এশিয়াডে দেখা যাবে না দেশের নারী ফুটবলারদের! শনিবার নির্বাহী কমিটির জরুরি সভায় মেয়েদের ফুটবলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

এশিয়াডে মোট ১৪টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ—পুরুষ ফুটবল, কাবাডি (পুরুষ ও মহিলা), হকি, শুটিং, সাঁতার, অ্যাথলেটিকস, ভারোত্তোলন, কুস্তি, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোইং এবং আর্চারি। শনিবারের সভায় ফুটবল আর কাবাডিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভা শেষে বিওএ’র সহ-সভাপতি বশীর আহমেদ মামুন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কাবাডিতে পুরুষ ও মহিলা দুটো দলই যাবে, ফুটবলে শুধু পুরুষ। কাবাডিতে পুরুষদের খেলা নিয়ে আগে সমস্যা ছিল। তবে টেকনিক্যাল কমিটি দেখেছে এসএ গেমসে তাদের ফল ভালো, কোচিংও ভালো হচ্ছে দলের। মেয়েদের ফুটবলে প্রত্যাশিত ফল না-ও আসতে পারে, তবে ছেলেদের সুযোগ দেওয়া হয়েছে। বাফুফের সঙ্গে আলোচনা করেই এশিয়াডে মেয়েদের বাদ দিয়ে ছেলেদের ফুটবলে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী