পিকে বাঁচালেন বার্সেলোনাকে

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৯

পিকে বাঁচালেন বার্সেলোনাকে বৃষ্টি ভেজা সন্ধ্যায় তারকাশূন্য একাদশ নামানোর মাশুল দিতে বসেছিলেন এর্নেস্তো ভালভারদে। লা লিগায় এই মৌসুমে প্রথম হারের শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। রবিবার শেষ পর্যন্ত পিছিয়ে পড়েও এস্পানিওলের মাঠে হার এড়িয়েছে তারা। জেরার্দ পিকের দুর্দান্ত হেডে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।

কয়েক দিন আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগ জিতেছিল বার্সেলোনা। ওই দলের ৫ জনকে এস্পানিওলের বিপক্ষে একাদশে রাখেননি এর্নেস্তো ভালভারদে। না থাকার তালিকায় সবচেয়ে বড় নামটি লিওনেল মেসির। আর্জেন্টাইন তারকার সঙ্গে বাদ পড়েছেন আলবা, সার্জি রবের্তো, ইভান রাকিটিচ ও অ্যালেক্স ভিদাল। তাদের জায়গায় খেলেছেন ফিলিপ কৌতিনিয়ো, পাকো আলকাসের, সেমেদো, দিগনে ও পাউলিনিয়ো।

বেশ বড় পরিবর্তন নিয়ে খেলতে নেমে সুবিধা করতে পারেনি বার্সেলোনা। আরসিডিই স্টেডিয়ামে প্রথমার্ধে সুযোগ তৈরি করতেই ঘাম ঝরেছে তাদের। প্রথম ৪৫ মিনিট কাতালান প্রতিপক্ষকে হতাশায় রাখতে তৎপর ছিল এস্পানিওল। অতিথি গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে একবার ছোটখাটো পরীক্ষা নিয়েছিল তারা। ২৬ মিনিটে বাপ্তিস্তাওর জোরালো শট সহজে ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক। চার মিনিট আগে কৌতিনিয়োর শট গোলবারে লাগলে মাথায় হাত পড়েছিল বার্সারও।

৩৩ মিনিটে বাপ্তিস্তাওর হেড গোলবারের উপর দিয়ে চলে গেলে এস্পানিওলের আরেকটি সুযোগ নষ্ট হয়। বিরতির আগে লুই সুয়ারেসের ফ্রি কিক লক্ষ্য খুঁজে পায়নি গোলবারের অনেক উঁচু দিয়ে বল মাঠের বাইরে চলে যাওয়ায়।

বিরতির পর দ্বিতীয় মিনিটেই লক্ষ্যভেদ করেছিল এস্পানিওল। কিন্তু গোলটা বাতিল হয় বাপ্তিস্তাও সীমারেখার বাইরে থেকে বল নিয়ে জালে জড়ানোয়। অবশ্য স্বাগতিকরাই এগিয়ে যায় দুর্দান্ত এক গোলে। ৬৬ মিনিটে সার্জিও গার্সিয়ার ক্রসের গোলমুখের সামনে থেকে টের স্টেগেনকে পরাস্ত করেন জেরার্দ মোরেনো।

গত জানুয়ারিতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এই মাঠেই এস্পানিওলের কাছে হেরেছিল বার্সা। লা লিগাতেও ওই হারের পুনরাবৃত্তিই যেন দেখছিলেন অনেকে। কিন্তু স্বস্তি ফেরে খেলা শেষ হওয়ার ৮ মিনিট আগে। ৫৯ মিনিটে আলকাসেরের বদলি হিসেবে মাঠে নামা মেসির ৮২ মিনিটের ফ্রিকিকে লক্ষ্যভেদী হেড করেন পিকে।

এনিয়ে লা লিগায় চতুর্থ ড্র করলো বার্সেলোনা। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৮। এক ম্যাচ কম খেলা অ্যাতলেতিকো মাদ্রিদ ১২ পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে। বার্সার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান ১৯ পয়েন্টের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের