বার্সেলোনায় চলেই গিয়েছিলেন দি মারিয়া!

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৫

আনহেল দি মারিয়া অনেক দিন ধরেই আনহেল দি মারিয়ার বার্সেলোনায় যোগ দেওয়া গুঞ্জনা শোনা যাচ্ছিল। সেটা আরও জমাট বাঁধে নেইমার গত গ্রীষ্মের দলবদলে ন্যু ক্যাম্প ছেড়ে গেলে। গুঞ্জনটা যে সত্যি ছিল, সেটা এবার নিজেই স্বীকার করেছেন আর্জেন্টাইন উইঙ্গার।

চার বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে ২০১৪ সালে দি মারিয়া পাড়ি দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংলিশ ক্লাবে এক বছরের ক্যারিয়ার শেষে এখন তিনি প্যারিস সেন্ত জার্মেইয়ের খেলোয়াড়। যদিও প্যারিসের ক্লাবে যোগ দেওয়ার পর থেকে চলছে তার দলবদলের গুঞ্জন। বার্সেলোনার নামটা শোনা গেছে সবচেয়ে বেশি। আর্জেন্টাইন টেলিভিশন ‘টিওয়াইসি স্পোর্তস’কে দেওয়া সাক্ষাৎকারে এবার আসল ঘটনা খুলে বলেছেন দি মারিয়া। যেখানে তিনি বলেছেন, ‘বার্সেলোনায় যোগ দেওয়ার খুব কাছে চলে গিয়েছিলাম আমি, যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি।’

যা হয়নি, তা নিয়ে পড়ে থাকতে চান না আর্জেন্টাইন তারকা। ক্লাব পিএসজি এবং জাতীয় দল আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে নজর তার, ‘২০১৮ সালটা দারুণভাবে শুরু করেছি। সবকিছু মিলিয়ে আমি সত্যি ভালো আছি।’

জাতীয় দল সতীর্থ লিওনেল মেসিকেও তিনি ভাসিয়েছেন প্রশংসার বানে, বলেছেন, ‘ও সবসময় সেরা, প্রত্যেক বছরই সেরা। ক্রিস্তিয়ানো রোনালদো বিশেষ খেলোয়াড়, তবে মেসি অন্য গ্রহের। মেসিকে বর্ণনা করার মতো কোনও শব্দ নেই, ও সবসময়ই আপনাকে চমকে দেবে।’

টানা তিনবার ফাইনাল খেললেও আর্জেন্টিনা জিততে পারেনি একটি শিরোপাও। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে হারের পর পরের দুই বছরে দুই কোপা আমেরিকাও শেষ করতে হয়েছে একইভাবে। এই ব্যর্থতায় দুর্ভাগ্য ছাড়া অন্য কিছু খুঁজে পান না দি মারিয়া, ‘আমরা তিনটি ফাইনালে পৌঁছেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় একটাও জিততে পারিনি। (ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে) জার্মানির বিপক্ষে আমরাই ভালো দল ছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী