অবশেষে আরামবাগের শিরোপার উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৬

ট্রফি নিয়ে আরামবাগের উল্লাস। ছবি-বাফুফে ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন ধরে খেললেও বড় ধরনের সাফল্য ছিল না আরামবাগের। ফেডারেশন কাপে তিনটি রানার্সআপ ট্রফি নিয়ে সন্তুষ্ট ছিল তারা। অবশেষে আরামবাগ সাফল্যে রঙিন। স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা জিতে নেওয়ার পথে তারা ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ফাইনালের দুই গোলদাতা জুয়েল ও রকি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে শুরু থেকে ছিল আরামবাগের আধিপত্য। ২০ মিনিটে এগিয়ে যায় নতুন চ্যাম্পিয়নরা। মিডফিল্ডার শাহরিয়ার বাপ্পীর ক্রস থেকে ডিফেন্ডার আরিফের হেড পরাস্ত করে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে। ছয় মিনিট পর অবশ্য সুযোগ পেয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু বক্সে ঢুকে মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহ জোরালো শট নিলেও তা ধরে ফেলেন আরামবাগের গোলরক্ষক আজম খান। ২৭ মিনিটে আরামবাগের ফরোয়ার্ড জুয়েলের জোরালো শটও রুখে দেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক রানা।

৩৭ মিনিটে আবার হতাশ হয়েছে চট্টগ্রাম আবাহনী। মামুনুলের কর্নার সরাসরি পোস্টে ঢোকার মুহূর্তে ফিরিয়ে দেন আজম খান। বরং বিরতির ঠিক আগে দ্বিতীয় গোল পেয়ে যায় আরামবাগ, জুয়েলের ক্রস থেকে আলতো টোকায় গোল করেন দীর্ঘদেহী ডিফেন্ডার রকি।

বিরতির পর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী, কিন্তু গোলের দেখা পায়নি। ৫৫ মিনিটে আরিফের গড়ানো শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার ৯ মিনিট পর সবুজের হেড চলে যায় গোলরক্ষকের গ্রিপে। ৬৭ মিনিটে আব্দুল্লাহর জোরালো শট ফিরে আসে ক্রসবারে লেগে। বাকি সময়ে তেমন কিছু করতে পারেনি চট্টগ্রাম আবাহনী, তাই নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নিয়েছে মৌসুমের শেষ টুর্নামেন্ট।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম