গেতাফের বিপক্ষে ফিরছেন দেম্বেলে!

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১১

মেসিদের সঙ্গে অনুশীলনে দেম্বেলে মাঠে নামার সবুজ সঙ্কেত পেলেন উসমান দেম্বেলে। গেতাফের বিপক্ষে রবিবারের লা লিগায় বার্সেলোনার জার্সি গায়ে দেখা যেতে পারে তাকে।

গত আগস্টে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ন্যু ক্যাম্পে সাড়ে ১০ কোটি ইউরোতে যোগ দিয়েছিলেন দেম্বেলে। কিন্তু হ্যামস্ট্রিং চোটের কারণে সব ধরনের প্রতিযোগিতায় মাত্র ৭ ম্যাচ খেলেছেন তিনি। প্রায় সাড়ে তিন মাস মাঠের বাইরে থাকার পর জানুয়ারিতে ফিরেছিলেন ফরাসি ফরোয়ার্ড। কিন্তু দুই সপ্তাহ যেতে পায়ের মাংসপেশীর ইনজুরি আবার ছিটকে দেয় তাকে।

গেতাফের মুখোমুখি হওয়ার আগে শনিবার অনুশীলনে স্বতঃস্ফূর্ত দেখা গেছে দেম্বেলেকে। তাকে মাঠে নামানোর আভাস দিলেন এরনেস্তো ভালভারদে। অবশ্য কোনও ঝুঁকি নিতে চান না বার্সেলোনা কোচ, ‘কালকের (রবিবার) ম্যাচটা তার জন্য ভালো কিছু হতে পারে।’

মূলত চেলসির বিপক্ষে ২১ ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস লিগের জন্য দেম্বেলেকে শতভাগ ফিট রাখাকে গুরুত্ব দিচ্ছেন ভালভারদে। তার আগে গেতাফে ও অ্যাইবারের বিপক্ষে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের