‘একদিন রিয়ালের হবে নেইমার’

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০০

নেইমার ও মার্সেলো, এবার তারা মুখোমুখি গত আগস্টে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্ত জার্মেইতে চুক্তি করেছেন নেইমার। এক মৌসুমও পার হয়নি, এখনই রিয়াল মাদ্রিদে তার যাওয়ার ব্যাপারে গুঞ্জন উঠেছে। স্প্যানিশ জায়ান্টদের ফুল-ব্যাক মার্সেলোর বিশ্বাস, একদিন সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবে চুক্তি করবেন নেইমার।

বুধবার নেইমারের পিএসজির মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডার জানালেন, ‘আমি মনে করি একদিন রিয়াল মাদ্রিদের জন্য খেলবে নেইমার।’

সান্তিয়াগো বার্নাব্যুতে নেইমার মানিয়ে নিতে পারবে বিশ্বাস মার্সেলোর, ‘রিয়াল মাদ্রিদের জন্য নেইমার ফিট কিনা? নিশ্চয়ই সে ফিট। রিয়ালে সে এলে দারুণ ব্যাপার হবে। আমার মতে, এই ক্লাবে সেরা খেলোয়াড়দের খেলা উচিত।’

বেশ কয়েকটি মিডিয়ার দাবি, পিএসজি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পারলে নেইমারকে বিক্রি করবে রিয়ালে। স্প্যানিশ জায়ান্টদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও ব্রাজিলিয়ান তারকাকে কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। তার মতে, পিএসজি থেকে বার্নাব্যু ক্লাবে এলেই লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর বৃত্ত ভেঙে ব্যালন ডি’অর জেতার ভালো সম্ভাবনা আছে নেইমারের। মার্কা, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম