পিএসজিকে সমীহ করছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৮

পিএসজিকে সমীহ করছেন রোনালদো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় প্যারিস সেন্ত জার্মেইয়ের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুর প্রথম লেগের আগে ফরাসি ক্লাবটিকে সমীহ করলেও নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

এবারের মৌসুমটা অসাধারণ কাটাচ্ছে পিএসজি। ঘরোয়া ফুটবলে যেমন প্রতিপক্ষেদের গোল বন্যায় ভাসাচ্ছে, তেমনি দাপুটে ফুটবলে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয়। সেখানেই তারা মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের। মাদ্রিদের ক্লাবটি আবার কঠিন সময় পার করছে চলতি মৌসুমে। দলের সঙ্গে রোনালদোও ছিলেন নিজের ছায়ায় বন্দি, অন্তত লা লিগায় তার পারফরম্যান্স সেটাই প্রমাণ দেয়। অবশ্য ব্যর্থতার বৃত্ত ভেঙে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে সঠিক সময়েই পর্তুগিজ যুবরাজ ফিরেছেন চেনা রূপে।

ঠিক সেই মুহূর্তেই আবার হাতে তুলেছেন আরেকটি পুরস্কার। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’-এর দেওয়া ‘গোল ফিফটি’ পুরস্কার জেতার পর সংবাদমাধ্যমটিতে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন রোনালদো পিএসজিকে নিয়ে। নতুন রূপে হাজির হওয়া ফরাসি ক্লাবটিকে সমীহ করছেন তিনি, যদিও তাদের নিয়ে মোটেও শঙ্কিত নন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা আছে পর্তুগিজ উইঙ্গারের, ‘চমৎকার সব খেলোয়াড় নিয়ে গড়া দুর্দান্ত এক দলের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছি আমরা। যদিও আমরা দেখাবো রিয়াল মাদ্রিদ অভিজ্ঞতাসম্পন্ন কতটা শক্তিশালী দল।’

দুটো দুর্দান্ত ম্যাচের প্রত্যাশাও করছেন সাবেক ম্যানচেস্টার ইউনাটেড তারকা, ‘আমাদের পূর্ণ মনোযোগ (এই ম্যাচটিতে), আর চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত দুটি ম্যাচ হতে যাচ্ছে। পিএসজিকে আমরা ভীষণ সমীহ করছি, তবে আমরাও খুব একতাবদ্ধ।’

সামনেই বিশ্বকাপ। জুনের ফুটবল মহাযজ্ঞ নিয়েও কথা বলেছেন তিনি। ২০১৬ সালে প্রথমবার ইউরো চ্যাম্পিয়নশিপ ঘরে তোলা পর্তুগালের সঙ্গে বিশ্বকাপ জেতার স্বপ্নও দেখছেন রোনালদো। যদিও তারা যে ফেভারিট নয়, সেটাও জানিয়ে রেখেছেন, ‘আমরা জানি বিশ্বকাপে পর্তুগাল ফেভারিট নয়। ফেভারিট হলো স্পেন, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা ও ব্রাজিল। যদিও আমাদের দলটা ভালো করেই জানে, তারা উঁচু পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক