চেলসির বিপক্ষে পেনাল্টি মিসে কেঁদেছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫২

মেসির সেই পেনাল্টি ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। স্পট কিক মিস করার পর বার্সেলোনা ফরোয়ার্ডকে কাঁদতে দেখেছিলেন তার ওই সময়কার সতীর্থ আলেক্সিস সানচেস।

চিলিয়ান ফরোয়ার্ড শীতকালীন দলবদলে আর্সেনাল ছেড়ে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। স্পেন ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন সানচেস বার্সেলোনা থেকেই। ন্যু ক্যাম্পে কাটানো তিন বছরে অম্লমধুর স্মৃতি আছে তার। যার একটি চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে হেরে বিদায় নেওয়ার মুহূর্তটা। ন্যু ক্যাম্পের দ্বিতীয় লেগে ২ গোলে এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল বার্সেলোনাকে। তাতে বিদায়ঘণ্টাও বেজে যায় তাদের।

ইউরোপিয়ান প্রতিযোগিতার ওই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন মেসি। স্পট কিকটা জালে জড়াতে পারলে সমীকরণটা অন্যরকম হতেই পারতো। ম্যাচ শেষে তাই হতাশা গ্রাস করে আর্জেন্টাইন তারকাকে। ড্রেসিং রুমে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর চোখ বেয়ে জল নেমেছিল বলে জানিয়েছেন সানচেস।

‘স্কাই স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ফাইনালে হারলে আপনি সম্ভবত কাঁদবেনই। এসব ফুটবলেরই অংশ। চেলসির বিপক্ষে ম্যাচের পর বার্সেলোনার ড্রেসিং রুমে আমি লিওকে (মেসি) কাঁদতে দেখেছিলাম।’ সঙ্গে যোগ করেছেন, ‘এর কারণ হলো খেলোয়াড়দের নিজের কাছেই অনেক চাহিদা থাকে। মানুষজন তো আর এসব দেখে না।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী