‘আমৃত্যু জিদানের সঙ্গে থাকবে রিয়াল’

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫০

কোচ জিদানের কথা মনোযোগ দিয়ে শুনছেন মার্সেলো যত কঠিন সময় যাক, জিনেদিন জিদানকে সমর্থন দিয়ে যাবে রিয়াল মাদ্রিদ- পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়ার আগে আবেগি এ কথা বললেন মার্সেলো।

ব্রাজিলিয়ান ডিফেন্ডার বললেন, ক্লাব অনেক বিপদের মধ্যে থাকলেও জিদানের সঙ্গে ‘আমৃত্যু’ থাকতে প্রস্তুত রিয়ালের খেলোয়াড়রা। লা লিগায় শীর্ষস্থান থেকে ১৭ পয়েন্ট দূরে এবং কোপা দেল রে থেকে আগেভাগে বিদায় তাদের দুর্দশার কথাই বলছে। বুধবার পিএসজির বিপক্ষে মাঠে নামার আগেও চাপ রিয়ালের ঘাঁড়ে। এমনকি জিদানের ভবিষ্যত নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এমন সময়ে শিষ্যদের কাছে পাচ্ছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে মার্সেলো বলেছেন, ‘জিদানে একজন সেরা কোচ। আমরা আমৃত্যু তার সঙ্গে থাকবো।’ সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদো-নেইমার দ্বৈরথ নিয়ে তার বক্তব্যও জিদানের মতো। এই ম্যাচকে কেবল তাদের দুজনের লড়াই মানতে চান না মার্সেলো, ‘নেইমার ও রোনালদো দারুণ খেলোয়াড়। তারা গুরুত্বপূর্ণ খেলায় গোল খরতে পারে। কিন্তু আমি মনে করি না এটা কেবল তাদের লড়াই।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম