রিয়ালের রোনালদোর চ্যাম্পিয়নস লিগে ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৫

রিয়ালের রোনালদোর চ্যাম্পিয়নস লিগে ‘সেঞ্চুরি’ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে এই মৌসুমে লা লিগায় বাজে ফর্ম কাটানোর ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু চ্যাম্পিয়নস লিগে চালু রেখেছেন ‘গোল মেশিন’। বুধবার পিএসজির বিপক্ষে ৩-১ গোলের জয়ে করলেন জোড়া গোল এবং রিয়ালের জার্সিতে হলো তার ‘সেঞ্চুরি’।

রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে এখন রোনালদোর গোল ১০১টি। সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসজির বিপক্ষে পেনাল্টিতে এক ক্লাবের হয়ে শততম চ্যাম্পিয়নস লিগ গোল করেন তিনি। রিয়ালের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ মঞ্চে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন পর্তুগিজ উইঙ্গার।

সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে তার গোল ১১৬টি। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি করেছিলেন ১৫ গোল। পিএসজির বিপক্ষে কেবল একটি নয়, গড়েছেন আরেকটি রেকর্ড। এই চ্যাম্পিয়নস লিগের ৭ ম্যাচের সবগুলোতে গোল করলেন রোনালদো। এবার তার গোল ১১টি।

এক ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে শততম গোলদাতার তালিকায় হয়তো খুব বেশি দিন ‘একমাত্র’ থাকতে পারছেন না রোনালদো। ৯৭ গোল করে তার পেছনে আছেন বার্সেলোনার লিওনেল মেসি। মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান